বিষয়বস্তুতে চলুন

রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং

উইকিউক্তি, মুক্ত উক্তি-উদ্ধৃতির সংকলন থেকে
(Research and Analysis Wing থেকে পুনর্নির্দেশিত)

রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং (ইংরেজি: Research and Analysis Wing, শব্দ সংক্ষেপ: বা RAW বা R&AW) ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা। ১৯৬৮ সালের সেপ্টেম্বর মাসে এই গোয়েন্দা সংস্থাটি প্রতিষ্ঠা করা হয়। প্রতিষ্ঠাকালীন পরিচালক ছিলেন রামেশ্বর নাথ কাও। ১৯৬২ সালে চীনের সাথে যুদ্ধ ও ১৯৬৫ সালে পাকিস্তানের সাথে যুদ্ধে পূর্বতন ইন্টেলিজেন্স ব্যুরোর ব্যর্থতার জন্য নতুন গোয়েন্দা প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠা করা হয়। রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের প্রাথমিক কাজ হচ্ছে ভারতীয় নীতিনির্ধারকদের তথ্য সরবরাহ করা। বিদেশী সরকার, প্রতিষ্ঠান ও ব্যক্তিবর্গের তথ্য সরবরাহ করে রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং। কখনো কখনো বলা হয়, রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং হচ্ছে ভারতের জাতীয় শক্তির দক্ষ ব্যবহারের একটি মাধ্যম। ভারতের পরমাণু কর্মসূচির নিরাপত্তাজনিত ক্ষেত্রতেও নিযুক্ত ছিল ভারতীয় সংসদের কাছে রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং দায়বদ্ধ নয়। তবে ভারতের প্রধানমন্ত্রী কার্যালয়ের নিকট দায়বদ্ধ।

উক্তি

[সম্পাদনা]
  • ‘র' এ প্রথমে মনস্তাত্ত্বিক পরীক্ষা হতো। পরীক্ষার্থীদের ভোর তিনটায় কোন এক জায়গায় যেতে বলা হতো। সেখানে পৌঁছানোর পর তাদের অবজেক্টিভ টাইপ টেস্ট দেওয়া হতো। যারা পরীক্ষায় উত্তীর্ণ হতেন, তাদের ইন্টারভিউ নেওয়া হতো। ওই ইন্টারভিউ নিতেন যুগ্ম সচিব পদমর্যাদার অফিসার।
    • নীতিন গোখলে 'র' এর নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে তাঁর 'আরএন কাও, জেন্টলম্যানস্ স্পাইমাস্টার' বইয়ে। [১][২]

বহিঃসংযোগ

[সম্পাদনা]