রুহুল কবির রিজভী
অবয়ব
(রুহুল কবীর রিজভী থেকে পুনর্নির্দেশিত)

রুহুল কবির রিজভী আহমেদ বাংলাদেশের একজন রাজনীতিবিদ যিনি বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০১৬ সালের ১৯শে মার্চ বিএনপির ষষ্ঠ সম্মেলনে তিনি জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব হিসেবে নির্বাচিত হন। এছাড়াও তিনি ঢাকার পল্টনে অবস্থিত বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের দফতর সম্পাদক ও মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন।
উক্তি
[সম্পাদনা]- এখানে হিন্দু-মুসলমান এই মাতৃকায় যাদের জন্ম এই মাটির সন্তান তারা। এখানে আমাদের সবার জন্ম। তারা এই দেশকে অন্যের গোলামির কাছে বিক্রি করবে কেন? এখানে যদি সিরাজ উদ দৌলা মোহনলাল একসঙ্গে লড়াই করতে পারে দেশের মুক্তির জন্য দেশ রক্ষার জন্য, ঠিক একইভাবে আমরা হিন্দু-মুসলমান একসঙ্গে লড়াই করব। দিল্লির দাসত্বকে খান খান করে দিব।
- অশুভ ইচ্ছার মাধ্যমে ভারত সাম্প্রদায়িক আগ্রাসন অব্যাহত রাখলে বাংলা, বিহার ও উড়িষ্যার দাবি করবে বাংলাদেশ।
- বাংলাদেশে বিভাজন নেই, বিভাজন তৈরি করছে দিল্লি।
- কেউ সত্য কথা বললে তাকে জেলে যেতে হবে। সত্য কথা বলার অধিকার কারোর নেই। বিএনপির লোক যদি মারা গিয়ে কবরে থাকে, তাঁর নামেও মামলা হয়।
- কুমিল্লার হোমনায় সাবেক মন্ত্রী ও স্থায়ী কমিটির সদস্য মরহুম এম কে আনোয়ারের বাসভবনে বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩ তম শাহাদতবার্ষিকী মিলাদ ও দোয়া মাহফিলে বলেন আজকের পত্রিকা
- অনেকে রসিকতা করে বলেন যে, নজরুল এবং রবীন্দ্রনাথ দুজনেই বিএনপির পক্ষে। কারণ, কবিগুরু রবীন্দ্রনাথ তিনি একটি উপন্যাস লিখেছিলেন ‘নৌকা ডুবি’ আর কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি, তিনি কবিতা লিখেছিলেন,‘ আমরা শক্তি, আমরা বল, আমরা ছাত্রদল।’ জাতীয়তাবাদী ছাত্রদলের কথাটা উঠে এসেছে জাতীয় কবির হাত দিয়ে। আর ‘নৌকা ডুবি’ উপন্যাসটা লিখেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। অতএব বাঙালির এই কীর্তিমান দুই শ্রেষ্ঠ পুরুষ তাদের হাত দিয়ে আগেই আওয়ামী বিরোধী চিন্তা ফুটে উঠেছিল। যদিও এটা রসিকতা করে বলা হয়, তবুও কিন্তু এখানে কিছু ইঙ্গিত পাওয়া যায়।
- ২০১৮ সালের ১৩ ডিসেম্বর নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে।
বহিঃসংযোগ
[সম্পাদনা]উইকিপিডিয়ায় রুহুল কবির রিজভী সম্পর্কিত একটি নিবন্ধ রয়েছে।