বিষয়বস্তুতে চলুন

আবদুল কাদের সিদ্দিকী

উইকিউক্তি, মুক্ত উক্তি-উদ্ধৃতির সংকলন থেকে
২০১৭ সালে বঙ্গবীর কাদের সিদ্দিকী

বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম (জন্ম:১৪ জুন, ১৯৪৭) ১৯৭১-এর মুক্তিযুদ্ধের সময় তিনি বাঘা সিদ্দিকী নামে পরিচিত ছিলেন। তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম সমরনায়ক, যিনি ভারতীয় বাহিনীর সাহায্য ব্যতিরেকেই ১৯৭১ সালের ডিসেম্বর মাসের প্রথমার্ধে ঢাকা আক্রমণের প্রস্তুতি সম্পন্ন করেছিলেন। তার পূর্ণ নাম আব্দুল কাদের সিদ্দিকী। তাকে বঙ্গবীর নামেও ডাকা হয়। মুক্তিযুদ্ধের অন্যতম বাহিনী কাদেরিয়া বাহিনী তার নেতৃত্বে গঠিত ও পরিচালিত হয়েছিল। মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ ভূমিকার জন্য তাকে বীর উত্তম খেতাবে ভূষিত করা হয়। তার নামে সখিপুরে "কাদেরনগর" গ্রামের নামকরণ করা হয়েছে।

উক্তি

[সম্পাদনা]
  • নিয়াজী হাত বাড়িয়ে দিলেও আমার দিক থেকে কোনো সাড়া ছিল না। মুহূর্তে আমার কপাল ও হাতে বিন্দু বিন্দু ঘাম ফুটে উঠল। আমার মনে হচ্ছিল, লাখ লাখ বাঙালির হত্যাকারী পাপীষ্ঠের সঙ্গে হাত মেলাব কোন প্রয়োজনে?
  • এ মাসে (বিজয়ের মাস) আমি কোনো কথা বলব না। বিজয়ের মাস যাক, তার পর এসো।
  • এমন অসভ্য সরকার আমি জীবনে কখনো দেখিনি।
  • আমাদের দেশে খালি নারী নারী আর নারী। এই দেশে আল্লাহর রহমত বর্ষণ হতে পারে না। আল্লাতালা নারী সৃষ্টি করার পর থেকে আল্লাতালার নিজের উপর থেকেই নিজের রহমত উঠে গেছে। কাজেই রহমতের বর্ষণ পেতে হলে এ থেকে আমাদের শিক্ষা নিতে হবে।

কাদের সিদ্দিকী সম্পর্কে উক্তি

[সম্পাদনা]
  • সারাদেশে প্রতিটি জেলায় যদি একজন করে কাদেরের জন্ম হতো তাহলে আমাদের ৯ মাস যুদ্ধ করতে হতো না। আমাকে সাড়ে ৯ মাস ফেরাউনের জিন্দানখানায় বন্দি থাকতে হতো না। অনেক আগেই আমার দেশ স্বাধীন হতো। ১০টা কাদেরও যদি থাকত তাহলে হয়তো ভারতীয় সেনাবাহিনীর সাহায্যের প্রয়োজন হতো না।
  • বজ্র (কাদের সিদ্দিকীর পারিবারিক নাম), তুই ঘরে থাকিস না। তোকে ঘর থেকে ধরে নিয়ে মেরে ফেললে আমি বুক ভরে কাঁদতে পারব না। মা হিসেবে তুই আমায় কাঁদার অধিকার কেড়ে নিস না। আর সময় নিস না, বেরিয়ে পড়। রাস্তায় গিয়ে মরলে আমি বলতে পারব, আমার সন্তান জাতির পিতা বঙ্গবন্ধুর হত্যার প্রতিবাদ করতে গিয়ে জীবন দিয়েছে। মনে রাখিস, খোদার বিচারে সময় লাগতে পারে। দেরি হতে পারে কিন্তু অবিচার অন্ধকারের কোনো জায়গা নেই।
    • লতিফা সিদ্দিকী (কাদের সিদ্দিকীর মা)। বঙ্গবন্ধু হত্যার প্রতিশোধ নিতে কাদেরকে উদ্দেশ্য করে এই কথা বলেন। [২]

বহিঃসংযোগ

[সম্পাদনা]