ইলন মাস্ক
ইলন রিভ মাস্ক (/ˈiːlɒn ˈmʌsk/) একজন দক্ষিণ আফ্রিকান প্রকৌশলী ও প্রযুক্তি খাতে উদ্যোক্তা। তিনি মহাকাশ ভ্রমণ সংস্থা স্পেসএক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রধান প্রযুক্তি কর্মকর্তা, বৈদ্যুতিক গাড়ির প্রস্তুতকারী প্রতিষ্ঠান টেসলা মোটরসের প্রধান নির্বাহী কর্মকর্তা ও পণ্য প্রকৌশলী, সোলারসিটির চেয়ারম্যান, দি বোরিং কোম্পানির প্রতিষ্ঠাতা, নিউরালিংকের সহ-প্রতিষ্ঠাতা, ওপেনএআইয়ের সহ-প্রতিষ্ঠাতা ও প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান এবং পেপ্যালের একজন সহ-প্রতিষ্ঠাতা। সম্প্রতি তিনি টুইটার ও কিনে নিয়েছেন। এছাড়াও তিনি হাইপারলুপ নামক কল্পিত উচ্চ গতিসম্পন্ন পরিবহন ব্যবস্থার উদ্ভাবক। ২০১৮ সালে ইলন মাস্ক 'ফেলো অব দি রয়্যাল সোসাইটি' নির্বাচিত হন। একই বছর ফোর্বস সাময়িকী 'বিশ্বের সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তি' তালিকায় ২৫ তম স্থানে তার নাম ঘোষণা করে। ২০১৯ সালে ফোর্বসের 'আমেরিকার সবচেয়ে উদ্ভাবনী নেতৃত্ব' তালিকায় যৌথভাবে প্রথম স্থান অধিকার করেন। ২০২১ সালের ৮ই জুন পর্যন্ত ইলন মাস্ক বিশ্বের ২য় বিলিয়নিয়ার এবং তার মোট সম্পত্তির পরিমাণ ১৫১ বিলিয়ন মার্কিন ডলার
উক্তি
[সম্পাদনা]- যদি জিনিস গুলো ব্যর্থ না যায় তবে আপনি প্রয়োজন অনুযায়ী নতুন কিছু পরিবর্তন করছেন না।
- Fast Company, article "Hondas in Space", ফাস্টকোম্পানি, ১ ফেব্রুয়ারি ২০০৫।
- আপনি যা-ই করেন না কেন, একজন সুবিবেচকের সমালোচনা আপনার কাছে স্বর্ণের চেয়েও মূল্যবান।
- ইলন মাস্কের সাফল্যের ১০ সূত্র, প্রথম আলো, ১ এপ্রিল ২০১৮।
- আমি কখনোই হার মানিনি। মৃত্যু এলে কিংবা একেবারে অক্ষম হয়ে গেলে তবেই কেবল আমি হার মানব।
- ইলন মাস্কের সাফল্যের ১০ সূত্র, প্রথম আলো, ১ এপ্রিল ২০১৮।
- অনেক প্রতিষ্ঠান দ্বিধায় পড়ে যায়। তারা এমন সব খাতে টাকা ব্যয় করে, যেগুলো তাদের উৎপাদনকে উন্নত করে না।
- ইলন মাস্কের সাফল্যের ১০ সূত্র, প্রথম আলো, ১ এপ্রিল ২০১৮।
- মঙ্গলে বসতি গড়ার কল্পনা আমাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করে। প্রতিদিন কিছু সমস্যা সমাধানের চাইতে জীবনটা অনেক বড়। অতএব, জেগে উঠুন আর ভবিষ্যতের কল্পনায় রোমাঞ্চিত হোন।
- ইলন মাস্কের সাফল্যের ১০ সূত্র, প্রথম আলো, ১ এপ্রিল ২০১৮।
- কেউ সপ্তাহে ৪০ ঘণ্টা কাজ করছে আর আপনি হয়তো ১০০ ঘণ্টা কাজ করছেন। আপনারা দুজন হয়তো একই কাজ করছেন। নিশ্চিত থাকুন, অন্য মানুষটি যেটা এক বছরে অর্জন করবে, সেটা আপনি মাত্র চার মাসেই অর্জন করতে পারবেন।
- ইলন মাস্কের সাফল্যের ১০ সূত্র, প্রথম আলো, ১ এপ্রিল ২০১৮।
- যে কাজটি আপনি করছেন সেটাকে ভালোবাসা খুব জরুরি। যদি তা না হয়, তাহলে মনে হবে, আপনি নিজের ওপর জোর খাটাচ্ছেন। এভাবে হয়তো কিছুদিন চলতে পারবেন। কিন্তু যখন কঠিন সময় আসবে, তখন আর সামলাতে পারবেন না। অতএব, সেই কাজই বেছে নিন, যেটা আপনি সহজাতভাবেই পছন্দ করেন। হোক সেটা গান, গণিত কিংবা মহাকাশবিদ্যা। অনেকেই নিজের ভালো লাগার জায়গাটা ধরতে পারেন না। দ্বিধায় ভোগেন। এ ক্ষেত্রে ধৈর্য ধরুন, লক্ষ করুন, কোন কাজটিতে আপনি সবচেয়ে বেশি সময় ব্যয় করছেন। নিজেকে নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করুন। শিগগিরই পছন্দের জায়গাটা ধরতে পারবেন।
- ইলন মাস্কের সাফল্যের ১০ সূত্র, প্রথম আলো, ১ এপ্রিল ২০১৮।
- যদি আপনি কাজটাকে ভালোবাসেন, তাহলে নিশ্চয়ই কাজের সময় ছাড়াও আপনি এটা নিয়ে ভাববেন। আপনার মস্তিষ্ক এই ভাবনার সঙ্গে অভ্যস্ত। আর যদি পছন্দ না করেন, জোর করে এটা সম্ভব নয়।
- ইলন মাস্কের সাফল্যের ১০ সূত্র, প্রথম আলো, ১ এপ্রিল ২০১৮।
- কোনো কিছু করা দরকার মনে হলে প্রতিকূল পরিস্থিতি আরও প্রতিকূল হলেও আপনি সেটা করবেন।
- ইলন মাস্কের সাফল্যের ১০ সূত্র, প্রথম আলো, ১ এপ্রিল ২০১৮।
- আমার ছোট্ট লাইব্রেরিতে মহাকাশ-সম্পর্কিত যত বই আছে, সব আমি পড়েছি।
- ইলন মাস্কের সাফল্যের ১০ সূত্র, প্রথম আলো, ১ এপ্রিল ২০১৮।
- বিল গেটসের এআই জ্ঞান অতি সামান্য।
- বিল গেটসকে খোঁচা দিয়ে মাস্ক এমন মন্তব্য করেছেন, উদ্ধৃত: বিল গেটসের এআই জ্ঞান অতি সামান্য : ইলন মাস্ক, যুগান্তর, ১ এপ্রিল ২০২৩।
- কূটনীতিকরা যুদ্ধবাজে পরিণত হয়েছে, তারা ভুলে গেছেন যে, তাদের ভূমিকা সবচেয়ে খারাপটা এড়াতে আলোচনা করা। যুদ্ধ অব্যাহত রয়েছে এবং এটি আরও বাড়তে পারে. তাই এটি মার্কিন কূটনীতির ব্যর্থতা। রাশিয়া এবং চীনের মধ্যে একটি অপ্রত্যাশিত জোটের উত্থানের ফলে এ ব্যর্থতা আরও বড় হয়েছে।
- রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ নিয়ে মাস্ক যুক্তরাষ্ট্রের প্রতি এমন মন্তব্য করেছেন , উদ্ধৃত: যুক্তরাষ্ট্র বৈশ্বিক পর্যায়ে ব্যর্থ হচ্ছে: ইলন মাস্ক, দৈনিক ইনকিলাব, ২৭ মার্চ ২০২৩।
- "When something is important enough, you do it even if the odds are not in your favor."
— যখন কোনো কিছু যথেষ্ট গুরুত্বপূর্ণ হয়, তখন সম্ভাবনা তোমার পক্ষে না থাকলেও তুমি তা করো। [১]
- "Failure is an option here. If things are not failing, you are not innovating enough."
— এখানে ব্যর্থতা একটি বিকল্প। যদি কিছু ব্যর্থ না হয়, তাহলে তুমি যথেষ্ট উদ্ভাবন করছো না। [২]
- "I think it is possible for ordinary people to choose to be extraordinary."
— আমি মনে করি সাধারণ মানুষও অসাধারণ হওয়ার সিদ্ধান্ত নিতে পারে। [৩]
- "Persistence is very important. You should not give up unless you are forced to give up."
— অধ্যবসায় খুবই গুরুত্বপূর্ণ। বাধ্য না হওয়া পর্যন্ত তোমার হাল ছাড়া উচিত নয়। [৪]
- "Some people don’t like change, but you need to embrace change if the alternative is disaster."
— কিছু মানুষ পরিবর্তন পছন্দ করে না, কিন্তু বিকল্প যদি বিপর্যয় হয়, তাহলে পরিবর্তনকে গ্রহণ করতেই হবে। [৫]
- "If you get up in the morning and think the future is going to be better, it is a bright day."
— যদি তুমি সকালে উঠে ভাবো ভবিষ্যৎ ভালো হবে, তাহলে দিনটি উজ্জ্বল। [৬]
- "People should pursue what they're passionate about. That will make them happier than pretty much anything else."
— মানুষের উচিত তাদের ভালোবাসার কাজ অনুসরণ করা। এটি তাদের সবচেয়ে বেশি সুখী করবে। [৭]
- "Great companies are built on great products."
— মহান কোম্পানি তৈরি হয় মহান পণ্যের উপর ভিত্তি করে। [৮]