উইকিউক্তি:আলোচনাসভা
| সম্প্রদায়ের প্রবেশদ্বার স্বাগত! | তথ্যকেন্দ্র ভুক্তি তৈরির অনুরোধ | আলোচনাসভা সংগ্রহশালা | প্রশাসকদের আলোচনাসভা ধ্বংসপ্রবণতা প্রতিবেদন • অপসারণ প্রস্তাবনা |
মানসিক অসুস্থতা সচেতনতা সপ্তাহ সম্পাদনাসভা ২০২৫-এ আমন্ত্রণ!
[সম্পাদনা]
সুপ্রিয় উইকিপিডিয়ান!
মানসিক অসুস্থতা সচেতনতা সপ্তাহ সম্পাদনাসভা ২০২৫ উপলক্ষে বাংলা উইকিপিডিয়ায় দ্বিতীয়বারের মতো ৫ – ১১ অক্টোবর ২০২৫, সপ্তাহব্যাপী অনলাইন সম্পাদনাসভা আয়োজন করা হয়েছে।
এই আয়োজনের মূল উদ্দেশ্য হলো মানসিক অসুস্থতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং সংশ্লিষ্ট বিষয়ের উপর নিবন্ধ তৈরি ও উন্নত করার মাধ্যমে বাংলা উইকিপিডিয়াকে আরও সমৃদ্ধ ও অন্তর্ভুক্তিমূলক করে তোলা। উন্মুক্ত এই সম্পাদনাসভায় অংশ নিয়ে আপনিও বাংলা উইকিপিডিয়ার জ্ঞানভাণ্ডার সম্প্রসারণে মূল্যবান অবদান রাখতে পারেন। আপনার অবদানের স্বীকৃতিস্বরূপ প্রদান করা হবে সনদপত্র ও উইকিপদক।
বিস্তারিত জানতে এবং অংশগ্রহণের জন্য দেখুন: আয়োজনের মূল পাতা।
আপনার সম্পাদনা শুভ হোক!
শুভেচ্ছান্তে,
মহীন
আয়োজক, মানসিক অসুস্থতা সচেতনতা সপ্তাহ সম্পাদনাসভা ২০২৫
১১:৫৩, ৩ অক্টোবর ২০২৫ (ইউটিসি)
আপনার মতামত জানান: ২০২৫ সালের ট্রাস্টি বোর্ডের জন্য ভোট দিন
[সম্পাদনা]সকলকে স্বাগতম,
২০২৫ বোর্ড অফ ট্রাস্টি নির্বাচনের ভোটগ্রহণ এখন শুরু হয়েছে। প্রার্থীরা বোর্ডের দুটি (২) আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আপনার ভোটার যোগ্যতা যাচাই করতে, অনুগ্রহ করে ভোটার যোগ্যতা পাতা দেখুন।
তাঁদের আবেদনপত্র পড়ে এবং তাঁদের প্রার্থীতা ভিডিও দেখে তাঁদের সম্পর্কে আরও জানুন।
যখন আপনি প্রস্তুত হবেন, ভোট দিতে সিকিওরপোল ভোটিং পাতায় যান।
৮ই অক্টোবর ০০:০০ ইউটিসি থেকে ২২শে অক্টোবর ২৩:৫৯ ইউটিসি পর্যন্ত ভোটদান চালু থাকবে।
শুভেচ্ছান্তে,
অভিষেক সূর্যবংশী
চেয়ার, নির্বাচন কমিটি
MediaWiki message delivery (আলাপ) ০৪:৪৮, ৯ অক্টোবর ২০২৫ (ইউটিসি)
Help us decide the name of the new Abstract Wikipedia project
[সম্পাদনা]হ্যালো. Please help pick a name for the new Abstract Wikipedia wiki project. This project will be a wiki that will enable users to combine functions from Wikifunctions and data from Wikidata in order to generate natural language sentences in any supported languages. These sentences can then be used by any Wikipedia (or elsewhere).
There will be two rounds of voting, each followed by legal review of candidates, with votes beginning on 20 October and 17 November 2025. Our goal is to have a final project name selected on mid-December 2025. If you would like to participate, then please learn more and vote now at meta-wiki. আপনাকে ধন্যবাদ!
-- User:Sannita (WMF) (talk) ১১:৪৩, ২০ অক্টোবর ২০২৫ (ইউটিসি)
উইকিপত্রিকা: কার্তিক ১৪৩২
[সম্পাদনা]
- সম্পাদকীয়: কেন অফলাইন কার্যক্রম বাড়াতে হবে
- সহপ্রকল্প: সেপ্টেম্বর মাসের সহপ্রকল্পের বিবরণ
- পরিসংখ্যান: সেপ্টেম্বরের শীর্ষ দশ
- উইকিমিডিয়া সংবাদ: অক্টোবরের ব্যস্ত বাংলা উইকি সম্প্রদায়
বৈশ্বিক বার্তা বিতরণ ১৮:২৫, ২১ অক্টোবর ২০২৫ (ইউটিসি)
আন্দোলনের বেশ কয়েকটি কমিটিতে যোগদানের জন্য স্বেচ্ছাসেবকদের সন্ধান
[সম্পাদনা]প্রতি বছর, সাধারণত অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত, আন্দোলনের বেশ কয়েকটি কমিটি নতুন স্বেচ্ছাসেবক খোঁজে।
কমিটিগুলির মেটা-উইকি পাতায় তাদের সম্পর্কে আরও পড়ুন:
কমিটির জন্য আবেদন খোলা হবে ৩০ অক্টোবর ২০২৫৷ অধিভুক্তি কমিটির, ন্যায়পাল কমিশন ও কেস রিভিউ কমিটির জন্য আবেদন গ্রহণ ১১ ডিসেম্বর ২০২৫ তারিখে শেষ হবে। কিভাবে আবেদন করতে হয় তা শিখুন মেটা-উইকিতে অ্যাপয়েন্টমেন্ট পাতায় গিয়ে। আলাপ পাতায় পোস্ট করুন অথবা আপনার যেকোন প্রশ্ন থাকলে cst
wikimedia.org-তে ইমেল করুন।
কমিটির সহায়তা দলের পক্ষ থেকে,
- MKaur (WMF) ১৪:১৩, ৩০ অক্টোবর ২০২৫ (ইউটিসি)
Reminder: Help us decide the name of the new Abstract Wikipedia project
[সম্পাদনা]হ্যালো. Reminder: Please help to choose name for the new Abstract Wikipedia wiki project. The finalist vote starts today. The finalists for the name are: Abstract Wikipedia, Multilingual Wikipedia, Wikiabstracts, Wikigenerator, Proto-Wiki. If you would like to participate, then please learn more and vote now at meta-wiki. আপনাকে ধন্যবাদ!
-- User:Sannita (WMF) (talk) ১৪:২২, ২০ নভেম্বর ২০২৫ (ইউটিসি)
মন্তব্যের অনুরোধ: সোশ্যাল মিডিয়ার সূত্র ব্যবহার করা সম্পর্কে
[সম্পাদনা]নিচের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।
সমস্যা: বর্তমানে গণহারে বিভিন্ন উল্লেখযোগ্য ব্যক্তিত্ব ফেসবুক-টুইটারে পোস্ট করেন; যেগুলির সূত্র ব্যবহার করে উক্তি উইকিউক্তিতে যুক্ত করা হচ্ছে। যেটা বর্তমানের জন্য তেমন সমস্যা না হলেও দূর ভবিষ্যতের জন্য অনেক বড় সমস্যা হিসেবে দাঁড়াবে। এছাড়া উইকিউক্তিতে "উল্লেখযোগ্য উক্তি" যোগ করার কথা ছিল। কোনো অপ্রাথমিক মাধ্যমে না গেলে তো সেটার প্রামান্যতা হলো না। সেক্ষেত্রে আমি মনে করছি, সোশ্যাল মিডিয়ায়কে সূত্র হিসেবে ব্যবহার করা উইকিউক্তিতে বাতিল করা যৌক্তিক হবে। বিষয়টির জন্য সম্প্রদায়কে মন্তব্যের অনুরোধ করছি। ― ☪ কাপুদান পাশা (✉) ২১:৩৯, ২৪ ডিসেম্বর ২০২৫ (ইউটিসি)
দৃঢ় সমর্থন— ফেসবুক-টুইটারে পোস্ট করা সোশ্যাল মিডিয়ার সূত্র উইকিউক্তিতে বাতিল করা উচিত। বই বা পত্রিকায় ব্যবহার না হলে সেগুলি "উল্লেখযোগ্য উক্তি" হিসাবে গণ্য করা উচিত নয়। সোশ্যাল মিডিয়ার সূত্র পরবর্তীকালে খুঁজে পাওয়া দুষ্কর হবে।--Salil Kumar Mukherjee (আলাপ) ১৪:০২, ২৬ ডিসেম্বর ২০২৫ (ইউটিসি)
সমর্থন। কালো তালিকাভুক্ত করা হোক। Mehedi Abedin (আলাপ) ০৭:০৪, ২৭ ডিসেম্বর ২০২৫ (ইউটিসি)
মন্তব্য। স্পষ্ট করে ফেসবুক, টুইটার বা সোস্যাল মিডিয়া বাতিল করা ঠিক হবেনা। সাধারণ ব্যক্তির জন্য সর্বোচ্চ ৩/৫ টা উক্তির সুযোগ রাখলে, ইচ্ছামত ফেসবুকের সকল উক্তির সংযোজন করার সুযোগ থাকবেনা। কোন ব্যক্তির জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ৩ টি উক্তি যোগ করা যাবে, সেটা ফেসবুক হোক আর অন্য স্থান হোক। এই নিয়ম সাধারণ ব্যক্তিদের ক্ষেত্রে। তবে ব্যক্তির গুরুত্ব বাড়ার সাথে সাথে তার সংযোজনকৃত উক্তির সংখ্যা বাড়ানো যেতে পারে। DeloarAkram (আলাপ) ০৭:০৮, ২৭ ডিসেম্বর ২০২৫ (ইউটিসি)
- @DeloarAkram উইকিউক্তিতে তো অনুল্লেখ্য উক্তি যুক্ত না করার নিয়ম ছিল। আমার প্রশ্ন হচ্ছে, সোশ্যাল মিডিয়ার বা প্রাথমিক উৎসের উক্তি কীভাবে উল্লেখযোগ্য হিসেবে নির্ণয় করা হবে? ― ☪ কাপুদান পাশা (✉) ০৭:২৬, ২৭ ডিসেম্বর ২০২৫ (ইউটিসি)
- @খাত্তাব হাসান যদি প্রাথমিক উৎসকে গ্রহণ না করা হয়, তবে এই শতকের বহু ব্যক্তির বা প্রতিষ্ঠানের উক্তি যোগ করতে অসুবিধায় পরতে হবে। কারণ ব্যক্তিটি সমাজে উল্লেখযোগ্য হবার সাথে সাথেই তার নানা উক্তি নিয়ে সেকেন্ডারি বা টারশিয়ারি সোর্সে আলোচিত হতে দেখা যায়না। তাই উইকিপিডিয়ার মতো আপডেটেড/সাম্প্রতিক সাইটে প্রাথমিক উৎসকে বাইপাস (কারণ উৎসকে ভেরিফাই করা যাচ্ছে, বাকি নিরপেক্ষতা আমাদের দেখতে হবে) করা উচিত নয়। আর আমরা কোন উক্তিটি নিবো, কোনটি নিবোনা এটা খানিকটা উইকিপিডিয়ানদের বিজ্ঞতা, বিচক্ষণতা ও নিরপেক্ষতা উপর ভরসা করতে হবে। DeloarAkram (আলাপ) ১০:৩২, ২৭ ডিসেম্বর ২০২৫ (ইউটিসি)
- @DeloarAkram এটা সম্ভব হচ্ছেনা। গণহারে সবগুলো যুক্ত হচ্ছে। পাশাপাশি, কারুর উক্তি যুক্ত করতেই হবে, এমন তো দায়িত্ব উইকিউক্তি নেয়নি। যতক্ষণ না উল্লেখযোগ্যতা প্রমাণিত হচ্ছে, ততক্ষণ যুক্ত না করাই উচিত। ভবিষ্যতের কথা কে জানে! এরকম হলে উইকিমিডিয়ার বহু মৌলিক নীতি লঙ্ঘন করতে হয়। পাশাপাশি, কপিরাইটের বিষয় তো বাদই দিলাম। ― ☪ কাপুদান পাশা (✉) ১০:৩৭, ২৭ ডিসেম্বর ২০২৫ (ইউটিসি)
- @খাত্তাব হাসান হ্যা, এটাই সত্য। মানুষ আজকে থেকে দুইশ, পাচশ বা হাজার বছর আগেকার প্রতিষ্ঠিত উল্লেখযোগ্য বিষয় বাদ দিয়ে এই শতাব্দীর সাম্প্রতিক ব্যক্তি ও প্রতিষ্ঠান নিয়ে নিয়ে নিবন্ধ করবে এবং লিখবে। উইকিউক্তির উল্লেখযোগ্যতার নিয়ম কী? এটা আমি পরিস্কার ভাষায় জানিনা। শুনেছিলাম বাংলা/ইংরেজি উইকিপিডিয়ায় নিবন্ধ থাকলেই তার নামে উক্তিতে পাতা তৈরি করা যাবে। আমার কনসার্ন হলো যদি পাতা তৈরি করার অনুমতি থাকে, তাহলে পাতাটা একদম খালি রাখা উচিত নয়।
- আমার মনে হয়, যদি ব্যক্তিটির উক্তি সেকেন্ডারি সোর্সে আলোচিত না হয়, তাহলে লোকটির সর্বোচ্চ তিনটা উক্তির অনুমতি দেওয়া যায়। সেকেন্ডারি সোর্সে আলোচিত না হওয়া ব্যক্তির উক্তি দিয়ে পেইজ ভরে ফেলে কপিরাইট ভায়োলেন্স করা দরকার নাই, আবার নতুন উল্লেখযোগ্য ব্যক্তিদের উপর সেন্সরও করা দরকার নাই। DeloarAkram (আলাপ) ১০:৫৬, ২৭ ডিসেম্বর ২০২৫ (ইউটিসি)
- @DeloarAkram সাধারণত উইকিপিডিয়ার উল্লেখযোগ্য ব্যক্তির নামে নিবন্ধ রাখার নিয়ম সহজার্থে করা হয়েছে। হতে পারে, উইকিপিডিয়ায় উল্লেখযোগ্য নয়, কিন্তু উক্তি উল্লেখযোগ্য হতে পারে। বাকি যদি উক্তি উল্লেখযোগ্য না হয়, তাহলে ব্যক্তি উল্লেখযোগ্য হলেও ভুক্তিটি থাকতে পারবেনা। ― ☪ কাপুদান পাশা (✉) ১১:০২, ২৭ ডিসেম্বর ২০২৫ (ইউটিসি)
- @DeloarAkram এটা সম্ভব হচ্ছেনা। গণহারে সবগুলো যুক্ত হচ্ছে। পাশাপাশি, কারুর উক্তি যুক্ত করতেই হবে, এমন তো দায়িত্ব উইকিউক্তি নেয়নি। যতক্ষণ না উল্লেখযোগ্যতা প্রমাণিত হচ্ছে, ততক্ষণ যুক্ত না করাই উচিত। ভবিষ্যতের কথা কে জানে! এরকম হলে উইকিমিডিয়ার বহু মৌলিক নীতি লঙ্ঘন করতে হয়। পাশাপাশি, কপিরাইটের বিষয় তো বাদই দিলাম। ― ☪ কাপুদান পাশা (✉) ১০:৩৭, ২৭ ডিসেম্বর ২০২৫ (ইউটিসি)
- @খাত্তাব হাসান যদি প্রাথমিক উৎসকে গ্রহণ না করা হয়, তবে এই শতকের বহু ব্যক্তির বা প্রতিষ্ঠানের উক্তি যোগ করতে অসুবিধায় পরতে হবে। কারণ ব্যক্তিটি সমাজে উল্লেখযোগ্য হবার সাথে সাথেই তার নানা উক্তি নিয়ে সেকেন্ডারি বা টারশিয়ারি সোর্সে আলোচিত হতে দেখা যায়না। তাই উইকিপিডিয়ার মতো আপডেটেড/সাম্প্রতিক সাইটে প্রাথমিক উৎসকে বাইপাস (কারণ উৎসকে ভেরিফাই করা যাচ্ছে, বাকি নিরপেক্ষতা আমাদের দেখতে হবে) করা উচিত নয়। আর আমরা কোন উক্তিটি নিবো, কোনটি নিবোনা এটা খানিকটা উইকিপিডিয়ানদের বিজ্ঞতা, বিচক্ষণতা ও নিরপেক্ষতা উপর ভরসা করতে হবে। DeloarAkram (আলাপ) ১০:৩২, ২৭ ডিসেম্বর ২০২৫ (ইউটিসি)
- @DeloarAkram উইকিউক্তিতে তো অনুল্লেখ্য উক্তি যুক্ত না করার নিয়ম ছিল। আমার প্রশ্ন হচ্ছে, সোশ্যাল মিডিয়ার বা প্রাথমিক উৎসের উক্তি কীভাবে উল্লেখযোগ্য হিসেবে নির্ণয় করা হবে? ― ☪ কাপুদান পাশা (✉) ০৭:২৬, ২৭ ডিসেম্বর ২০২৫ (ইউটিসি)
দৃঢ় সমর্থন। কিছু ভুক্তি তৈরি করতে গিয়ে আমি নিজেও সামাজিক মাধ্যমে শরণাপন্ন হয়েছি, কিন্তু তখনই বুঝতে পেরেছি নির্ভযোগ্যতার বিষয়টা আপাতত দূরে রেখে অন্তত বাছ-বিচারের খাতিরে হলেও সামাজিক মাধ্যমের ব্যবহার নিরুৎসাহত করতে হবে। আর যখন নির্ভরযোগ্যতার আলাপ আসবে, তখন আমি সামাজিক মাধ্যমের লিংক কালো তালিকাভূক্ত করার পক্ষেই থাকব। ≈ MS Sakib 📩 ·📝 ১৩:০৬, ২৭ ডিসেম্বর ২০২৫ (ইউটিসি)
সমর্থন: অধিকাংশ সোশ্যাল মিডিয়ার পোস্টগুলো উল্লেখযোগ্য নয়। -- Asked42 (আলাপ) ১৬:২২, ২ জানুয়ারি ২০২৬ (ইউটিসি)
- উপরের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।
Problematic pages
[সম্পাদনা]Hi. Could someone have a look at প্রকৃতির সঙ্গে মানব জীবনের সম্পর্ক and fix whatever is wrong with it? Also, some of Najmol Hasan's creations (for example, অমিতা মালিক and অমিয়কুমার দাশগুপ্ত) appear AI-generated. Thanks. NguoiDungKhongDinhDanh (আলাপ) ১৮:৩৮, ৯ জানুয়ারি ২০২৬ (ইউটিসি)