বিষয়বস্তুতে চলুন

ব্যবহারকারী আলাপ:MdsShakil

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিউক্তি, মুক্ত উক্তি-উদ্ধৃতির সংকলন থেকে
সাম্প্রতিক মন্তব্য: Oindrojalik Watch কর্তৃক ১ দিন আগে "আল খোয়ারিজমি" অনুচ্ছেদে

উইকিউক্তিতে স্বাগত

[সম্পাদনা]

সুপ্রিয়, MdsShakil, উইকিউক্তিতে আপনাকে স্বাগত জানাচ্ছি। উইকিউক্তি হলো আপনার মত ব্যবহারকারীদের দ্বারা যৌথভাবে তৈরি বিভিন্ন উল্লেখযোগ্য উক্তিসমূহের মুক্ত অনলাইন সংকলন!

কোনও পরামর্শ বা সহায়তার জন্য নির্দ্বিধায় আলোচনাসভায় যান অথবা আমার আলাপ পাতায় জিজ্ঞাসা করুন। আপনার সম্পাদনা শুভ হোক ও আবারও স্বাগতম! MdaNoman (আলাপ) ১১:২৮, ১১ অক্টোবর ২০২২ (ইউটিসি)উত্তর দিন

ওবায়দুল কাদের নিবন্ধটি সম্পর্কে

[সম্পাদনা]

সুপ্রিয় MdsShakil, আমি মোহাম্মদ মারুফ। উইকিউক্তিতে আপনার অবদানের জন্য ধন্যবাদ। আপনি ১ এপ্রিল, ২০২২ তারিখে অর্থাৎ এই বার্তা প্রদানের ২৩৮ দিন পূর্বে ওবায়দুল কাদের নিবন্ধটি তৈরি করেছেন। যদিও উইকিউক্তিতে যে কেউই সম্পাদনা করতে পারে, কিন্তু উইকিউক্তিতে গঠনমূলক সম্পাদনার করার জন্য একটি নীতিমালা রয়েছে। নীতিমালা অনুসারে, আপনার তৈরি করা নিবন্ধটিতে একটি সমস্যা পরিলক্ষিত হয়েছে। সমস্যাটি হলো:

  1. নিবন্ধটিতে কোন উৎস বা তথ্যসূত্র উদ্ধৃত নেই

আপনি যা করতে পারেন:

  1. নির্ভরযোগ্য উৎস থেকে তথ্যসূত্র প্রদান করে এই নিবন্ধটির মানোন্নয়ন করুন। তা নাহলে নিবন্ধটি অপসারণ করা হতে পারে

এ সম্পর্কে আপনার মতামত বা পরামর্শ জানাতে আমার আলাপ পাতায় বার্তা দিতে পারেন। উইকিউক্তিতে আপনার যাত্রা শুভ হোক। ধন্যবাদ। মোহাম্মদ মারুফ (আলাপ) ১৫:৪১, ২৫ নভেম্বর ২০২২ (ইউটিসি)উত্তর দিন

উক্তি প্রতিযোগিতার নিয়মে একটি সংশোধনী আনা হয়েছে

[সম্পাদনা]

সুপ্রিয় MdsShakil, শুভেচ্ছা নিন। উইকিউক্তি:উক্তি প্রতিযোগিতা ২০২৪-এ অংশ নেওয়ার জন্য অনেক ধন্যবাদ ও ৩০ এপ্রিল শেষ দিন পর্যন্ত অংশ নেওয়া অব্যাহত রাখুন।

আপনার অবগতির জন্য জানাচ্ছি যে প্রতিযোগিতার নিয়মে একটি সংশোধনী আনা হয়েছে: প্রতিযোগিতায় এখন থেকে নাটক, গান, কবিতা, উপন্যাস, চলচ্চিত্র নিয়ে উক্তির পাতা তৈরি করা যাবে না অর্থাৎ নাটক, গান, কবিতা, উপন্যাস, চলচ্চিত্র ছাড়া অন্য উল্লেখযোগ্য যেকোনও কিছু নিয়ে উক্তির পাতা তৈরি করা যাবে

কেন নাটক, গান, কবিতা, উপন্যাস, চলচ্চিত্র বাদ দেওয়া হয়েছে?
প্রতিযোগিতা শুরুর পর অনেকেই নাটক, গান, কবিতা, উপন্যাস, চলচ্চিত্র নিয়ে উক্তির পাতা বানিয়েছেন। তবে লক্ষ্য করা গেছে যে, অনেকে শব্দ সংখ্যা বাড়াতে পুরো নাটক, উপন্যাস তুলে দিচ্ছেন। যা কোন ক্রমে কাম্য নয়। এটি অন্য প্রতিযোগীদের প্রতিও সুবিচার করা হয় না।
আমি যে নাটক, গান, কবিতা, উপন্যাস, চলচ্চিত্র জমা দিয়েছি তার কী হবে?
যারা এই ঘোষণার পূর্বে অর্থাৎ ৬ এপ্রিল বা তার আগে এই জাতীয় উক্তির পাতা জমা দিয়েছেন সেগুলি গৃহীত হবে (অবশ্যই সংশোধনপূর্বক)।

আরেকটি বিষয়ের প্রতি আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। এটাও লক্ষ্য করা গেছে যে অনেকে উক্তির উৎস দিচ্ছেন না। দয়া করে উক্তির উৎস দিতে ভুলবেন না। দয়া করে উদাহরণ হিসেবে চঞ্চল চৌধুরী, নোম চম্‌স্কি পাতায় কীভাবে উক্তি ও উক্তির উৎস দেওয়া হয়েছে তা দেখুন।

আপনার কোনও জিজ্ঞাসা থাকলে আমাকে উল্লেখ করে জিজ্ঞাসা করুন। ধন্যবাদ। আফতাবুজ্জামান (আলাপ) ১৯:৪৭, ৬ এপ্রিল ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

উক্তি প্রতিযোগিতা ২০২৪: আপনার দৃষ্টি আকর্ষণ করছি

[সম্পাদনা]

সুপ্রিয় MdsShakil, শুভেচ্ছা নিন। উইকিউক্তি:উক্তি প্রতিযোগিতা ২০২৪-এ অংশ নেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনার জমা দেওয়া এক বা একাধিক নিবন্ধের পর্যালোচনা শেষ হয়েছে (এখানে দেখুন):

  • যদি আপনার জমা দেওয়া কোনও নিবন্ধ গৃহীত না হয়, তবে আপনি আগামী ২/৩ দিনের মধ্যে নিবন্ধের সমস্যাগুলি ঠিক করে পুনঃপর্যালোচনার অনুরোধ জানাতে পারেন।
  • যদি আপনি কোনও গৃহীত নিবন্ধ সম্পর্কে কোনও মন্তব্য করতে চান, কোনও অসঙ্গতি আমাদের দৃষ্টিতে আনতে চান, দয়া করে আগামী ২/৩ দিনের মধ্যে করুন।

প্রতিযোগিতার ফলাফল ঘোষণার পর, ফলাফলে কোনোরূপ পরিবর্তন আনা হবে না। সুতরাং যা করার আগামী ২/৩ দিনের মধ্যে করুন। আপনার কোনও জিজ্ঞাসা থাকলে আমাকে উল্লেখ করে জিজ্ঞাসা করুন। ধন্যবাদ। আফতাবুজ্জামান (আলাপ) ২১:৫৪, ৮ মে ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

পুনরায় পর্যালোচনার আবেদন

[সম্পাদনা]

কিম ইল-সাং পাতাটিতে চিহ্নিত ভূল গুলো সংশোধন করা হয়েছে। এখন গ্রহণ করতে পারবে। MD Sahib (আলাপ) ১২:৪৭, ১৪ মে ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

পর্যালোচনা

[সম্পাদনা]

@MdsShakil ফ্রান্সিস্কো ভারেলা এই পাতাটিতে আমি সেরকম কোন ত্রুটি দেখতে পেলাম না আপনি যদি একটু কোন প্যারাগ্রাফে ত্রুটি আছে বলে দেন তাহলে সংশোধন করতে সুবিধা হয়। ধন্যবাদ Sumanta3023 (আলাপ) ১৩:৫৩, ১৪ এপ্রিল ২০২৬ (ইউটিসি)উত্তর দিন

@Sumanta3023 উক্তিগুলোতে সমস্যা আছে, এগুলো আরও সুবোধ্য ভাষায় লিখতে হবে। যেমন একটি উক্তিতে আপনি লিখেছেন, "সমসাময়িক সংস্কৃতিতে 'সামগ্রিক' দৃষ্টিভঙ্গিকে এক ধরণের সর্বরোগহর ওষুধ হিসেবে প্রচার করার একটি শক্তিশালী ধারা রয়েছে সংক্ষেপণবাদ বা রিডাকশনিজম বলতে নিচের স্তরের দিকে মনোযোগ দেওয়া বোঝায়, আর সামগ্রিকতা বলতে উচ্চতর স্তরের দিকে মনোযোগ দেওয়া বোঝায়। যেকোনো সন্তোষজনক বর্ণনায় এই দুটি একে অপরের সাথে জড়িত: এবং প্রতিটি আমাদের জ্ঞানীয় পছন্দের ক্ষেত্রে কিছুটা ক্ষতির পাশাপাশি কিছু লাভও নিয়ে আসে অংশগুলোর পারস্পরিক সংযোগ ছাড়া কোনো সামগ্রিক ব্যবস্থা হয় না এবং পরিবেশ ছাড়া কোনো সামগ্রিক ব্যবস্থা থাকা সম্ভব নয়।" এই বাক্যটিকে এভাবে লেখা যেতো, বর্তমান সংস্কৃতিতে ‘সামগ্রিক’ দৃষ্টিভঙ্গিকে সব সমস্যার সমাধান হিসেবে দেখার একটি প্রবণতা রয়েছে। সাধারণত ‘হ্রাসবাদ’ বা ক্ষুদ্র বিশ্লেষণ বলতে আমরা কোনো বিষয়ের ছোট বা গভীর অংশ নিয়ে কাজ করা বুঝি, আর ‘সামগ্রিকতা’ বলতে বুঝি বড় বা ওপরের স্তরে নজর দেওয়া। কিন্তু যেকোনো সঠিক বর্ণনায় এই দুই পদ্ধতিই একে অপরের সাথে জড়িয়ে থাকে। আমাদের বোঝার সুবিধার্থে আমরা একেক সময় একেকটা বেছে নেই, তবে দুটোরই যেমন কিছু ভালো দিক আছে, তেমনি কিছু সীমাবদ্ধতাও আছে। মূলত উভয়ের ভেতরের অংশগুলোর যোগসূত্র ছাড়া যেমন কোনো পূর্ণাঙ্গ ব্যবস্থা গড়ে ওঠে না, তেমনি চারপাশের পরিবেশ ছাড়াও কোনো ব্যবস্থা সম্পূর্ণ হতে পারে না। আপনি এভাবে ভাবানুবাদ করেন, আক্ষরিক বা যান্ত্রিক অনুবাদ করলে তো হবে না। ইংরেজি বাক্যগুলো পড়ে বুঝে সেগুলো বাংলা ভাষায় সহজে বুঝিয়ে লিখুন, যাতে আপনি নিজে একবার পড়লেই বুঝতে পারেন। ইংরেজি বড় বাক্যগুলো প্রয়োজনে ভেঙ্গে লিখবেন। এভাবে পুরো নিবন্ধ সংশোধন করুন। MdsShakil (আলাপ) ১৫:৩২, ১৪ এপ্রিল ২০২৬ (ইউটিসি)উত্তর দিন

আল খোয়ারিজমি

[সম্পাদনা]

@MdsShakil,
আল খোয়ারিজমি পাতাটি পর্যালোচক @NusJaS কর্তৃক 'not accepted' হিসেবে চিহ্নিতের পর প্রায় ৮৪ ঘন্টা হয়ে গেছে। কিন্তু যথাযথ কারন বা সংশোধনের ক্ষেত্র উল্লেখ করা হয়নি। তাই পাতাটি পর্যালোচনা করে গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি।
ধন্যবাদান্তে,
Oindrojalik Watch (আলাপ) ১৩:০৮, ১৭ এপ্রিল ২০২৬ (ইউটিসি)উত্তর দিন

@Oindrojalik Watch দুঃখিত। এটা আমার একটা মিস্টেক ছিল। কিন্তু আমাকে না জানিয়ে অন্য কারও কাছে অভিযোগ জানানোর কারণ কী? NusJaS (আলাপ) ২৩:৩৬, ১৭ এপ্রিল ২০২৬ (ইউটিসি)উত্তর দিন
@NusJaSআমি আপনার আলাপ পাতায় ৩ বার মেন্শন করেছি। যাইহোক, এটিঅভিযোগ হিসেবে নেওয়ার কারণ নেই। আপনার প্রত্যুত্তর না পেয়ে এখানে পর্যালোচনা করার আহ্বান জানিয়েছিলাম।
ধন্যবাদ।
Oindrojalik Watch (আলাপ) ০২:১৫, ১৮ এপ্রিল ২০২৬ (ইউটিসি)উত্তর দিন