বিষয়বস্তুতে চলুন

ধর্মনিরপেক্ষতা

উইকিউক্তি, মুক্ত উক্তি-উদ্ধৃতির সংকলন থেকে

ধর্মনিরপেক্ষতা (ইংরেজি: Secularism) শব্দটির বিস্তৃত অর্থ রয়েছে। পশ্চিমা দেশগুলোতে ধর্মনিরপেক্ষতা বলতে ধর্মকে রাষ্ট্র থেকে সম্পূর্ণ পৃথক ভাবা হয় কিন্তু বাংলাদেশের পরিপ্রেক্ষিতে ধর্মনিরপেক্ষতা হলো সব ধর্মের সমান অধিকার। অর্থাৎ বাংলাদেশের পরিপ্রেক্ষিতে ধর্মনিরপেক্ষতা মানে ধর্মহীনতা বা রাষ্ট্র থেকে ধর্মকে সম্পূর্ণ পৃথক করে দেওয়া বোঝায় না, বরং রাষ্ট্রের প্রদত্ত সুবিধায় সব ধর্মের সমান অধিকার ও অংশগ্রহণকে বোঝায়।

উক্তি

[সম্পাদনা]
  • বাংলাদশ হবে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। ধর্মনিরপেক্ষতা মানে ধর্মহীনতা নয়। মুসলমান মুসলমানদের ধর্ম পালন করবে। হিন্দু তার ধর্ম পালন করবে। খ্রিস্টান তার ধর্ম পালন করবে। বৌদ্ধও তার নিজের ধর্ম পালন করবে। এ মাটিতে ধর্মহীনতা নাই, ধর্মনিরপেক্ষতা আছে। এর একটা মানে আছে। এখানে মানুষকে লুট করে খাওয়া চলবে না। ধর্মের নামে রাজনীতি করে রাজাকার, আল- বদর পয়দা করা বাংলার বুকে আর চলবে না।
  • ধর্মনিরপেক্ষতার মানে এই নয় যে মানুষের ধর্মীয় স্বাধীনতা থাকবে না। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি স্বাধীনতা, ধর্মভীরু মানুষ এটিকে মূল্যবান মনে করে।
    • শেখ মুজিবুর রহমান
  • ধর্ম অতি পবিত্র জিনিস। পবিত্র ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা চলবে না। সংবিধানে ধর্মনিরপেক্ষতার মাধ্যমে সাড়ে সাত কোটি মানুষের ধর্মীয় অধিকার রক্ষার করার ব্যবস্থা করা হয়েছে।
    • ১৯৭২ সালের ৪ নভেম্বর গণপরিষদের ভাষণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এটি বলেছেন।
  • ধর্মনিরপেক্ষতা যে কোনো মূল্যে রক্ষা করাই কর্তব্য।
  • ধর্ম নিরপেক্ষতা মানে ধর্মহীনতা নয়, এটা হচ্ছে সহাবস্থান। আমি যেভাবে স্বাধীনভাবে ধর্ম পালন করি, ঠিক সেভাবে অন্য ধর্মের লোকজনও যাতে তাদের ধর্মীয় কাজগুলো পালন করতে পারেন তার নিরাপত্তা দেওয়াই হচ্ছে ধর্ম নিরপেক্ষতা।
    • বাংলাদেশের ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ
  • ধর্ম নিরপেক্ষতা হলো রাষ্ট্রের সকল নাগরিক স্বাধীনভাবে যার যার ধর্ম পালন করতে পারবে।
    • ডা. দীপু মনি
  • এক শতক পরে যখন আমেরিকার যুক্তরাষ্ট্র প্রতিষ্ঠিত হয় তখন তার মূলনীতি হয় সেক্যুলারিজম। তার কিছুদিন পরে যখন ফরাসী বিপ্লব ঘটে তখন সেক্যুলারিজমের জয়জয়কার।...প্রজারা যদি নাস্তিক হয়, ধর্ম বলে কিছু না মানে, তা হলেও তারা রাজ্যের অধিকারী। রাষ্ট্র তাদের চিন্তায় বাক্যে ও আইনসঙ্গত কার্যকলাপে হস্তক্ষেপ করবে না। চার্চ থাকতে পারে, কিন্তু কোনো রকম পৃষ্ঠপোষকতা দাবী করবে না, বিশেষ অধিকার প্রত্যাশা করবে না। প্রজাদের কার কী ধর্ম, আদৌ কোনো ধর্ম আছে কিনা, এ প্রশ্ন উঠবে না। ধরে নিতে হবে যে ধর্ম তাদের ঘরোয়া ব্যাপার। পাবলিক নয়, প্রাইভেট ব্যাপার। যার কোনো ধর্ম নেই সেও সরকারী চাকরি করতে পারে, সেনাপতি হতে পারে, সেও নির্বাচনে দাঁড়াতে পারে, প্রেসিডেন্ট হতে পারে, সেও দেশশাসন করতে পারে, প্রধান মন্ত্রী হতে পারে।
    • অন্নদাশঙ্কর রায়। প্রবন্ধ সমগ্র (প্রথম খণ্ড)-অন্নদাশঙ্কর রায়, প্রকাশক: মিত্র ও ঘোষ পাবলিশার্স প্রাঃ লিঃ, প্রথম প্রকাশ: কার্তিক ১৩৬৫, পৃষ্ঠা: ৩৪৬
  • সেক্যুলারিজমের প্রকৃত অর্থ ইহজাগতিকতা। সেক্যুলারিজমের ধারণাটি আমরা আধুনিক ইউরোপ থেকে পেয়েছি। যদিও সেক্যুলারিজম ব্যাপারটা আমাদের এ অঞ্চলে আগেও ছিল; অনেক আগে। ইহজাগতিকতা নাস্তিকতা নয়। নাস্তিক বলা হয় সাধারণত ইহজাগতিকদের ঘায়েল করার জন্য। বস্তুত নাস্তিক না হয়ে তো বটেই, এমনকি ধর্মবিশ্বাসী হয়েও ইহজাগতিক হওয়া যায়।

বহিঃসংযোগ

[সম্পাদনা]