ব্যবহারকারী:MS Sakib/খেলাঘর
উইকিমিডিয়ার বাংলা সহপ্রকল্পগুলোতে প্রতিবছর বিচ্ছিন্নভাবে নানান প্রতিযোগিতা আয়োজিত হয়ে আসছিল। এরমধ্যে গতবছর বেশ গোছানো আয়োজনে প্রায় প্রতিটি সহপ্রকল্পে পৃথকভাবে সফল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। তখনই আইডিয়া আসে এভাবে বিচ্ছিন্নভাবে আয়োজন না করে সব প্রতিযোগিতাগুলোকে এক ছাতার নিচে আনা যায় কিনা। সেই চিন্তা থেকেই এবছর যাত্রা শুরু করে "বাংলা উইকিসংযোগ" (Bangla WikiConnect) দল। আর, উইকিউক্তির এই প্রতিযোগিতার মাধ্যমে এই দল আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে।
২০২৫ সালের ৭ এপ্রিল থেকে ৭ মে পর্যন্ত বাংলা উক্তিতে "উক্তি প্রতিযোগিতা ২০২৫" অনুষ্ঠিত হয়। শুরুতে ১ এপ্রিল থেকে প্রতিযোগিতা শুরু করার পরিকল্পনা থাকলেও ঈদুল ফিতরের কারণে তা ১ সপ্তাহ পিছিয়ে নেওয়া হয়।
গত বছরের প্রতিযোগিতায় বাংলা উইকিউক্তি ১০০০ পাতার মাইলফলক অতিক্রম করেছিল। এরই ধারাবাহিকতায় এবারের লক্ষ্য ছিল ২০০০ পাতার মাইলফলক অতিক্রম, যা বেশ সফলভাবেই সম্পন্ন হয়।
এই প্রতিযোগিতায় প্রথমবারের মতো বড় পরিসরে ফাউন্টেনের চেয়ে অধিক ফিচারসম্পন্ন টুল "চেকমেট" ব্যবহার করা হয়। এর উন্নত ফিচার পর্যালোচকদের বেশ সুবিধা দিলেও প্রতিযোগিতার মাঝপথে ৩০০+ পাতা পর্যালোচিত অবস্থায় সার্ভার ক্র্যাশ করার ফলে সেই পাতাগুলো পুনরয়ায় পর্যালোচনা করতে হয়। তবে এর ফিচারগুলোর কারণেই এত বড় জটিলতার পরেও যথাসময়েই পর্যালোচনা শেষ হয়।
- মূল পরিসংখ্যান
- পাতার সংখ্যা: ৬৯৫টি নতুন পাতা তৈরি হয়।
- অংশগ্রহণকারীর সংখ্যা: ১৮৮ জন আগ্রহী, এর মধ্যে ৬১ জন অবদানকারী।
- শব্দসংখ্যা: জমাদানকৃত শব্দসংখ্যা: ২২,৯৯,০৪৯; গৃহীত শব্দসংখ্যা: ১৬,২৭,৯৩৫, যা গতবারের প্রতিযোগিতার শব্দসংখ্যা (৪,৭৪,১৭০) থেকে ৩.৪৩ গুণ বেশি।
- বৈশ্বিক র্যাংকিং: ৩৬তম থেকে ৫ ধাপ এগিয়ে ৩১তম স্থানে পৌঁছেছে।
- ফলাফল প্রকাশ
প্রায় অর্ধেক পাতা পর্যালোচনার পর সার্ভার ক্র্যাশ করলেও পর্যালোচকেরা দ্রুততার সাথে সেই ক্ষতি কাটিয়ে উঠে প্রতিযোগিতা শেষের মাত্র সাত দিনের মধ্যেই পর্যালোচনা সমাপ্ত করেন।
- শীর্ষ তিন অবদানকারী
- মো. সাদমান ছাকিব (MS Sakib): ২,১৮,৩৪০ শব্দ, ৫টি পাতা
- Md Rashidul Hasan Biplob: ২,১৪,১৪৫ শব্দ, ৩৫টি পাতা
- NusJaS: ২,০১,৯৯৪ শব্দ, ৫টি পাতা
এখানে উল্লেখযোগ্য হচ্ছে, শীর্ষ ৩ এর মধ্যে ১ জন তথা ৩৩.৩৩% নারী।
- পর্যালোচনার পরিসংখ্যান
- MS Sakib — ২৬১টিপাতা
- NusJaS — ১৩৪টিপাতা
- MdsShakil — ১০৬টিপাতা
- Tahmid — ৯৭টিপাতা
- Yahya — ৪৬টিপাতা
- Mehedi Abedin* — ৩৫টিপাতা
*উল্লেখ্য, সার্ভার ক্র্যাশের পূর্বে Mehedi Abedin ১০০+ পাতা পর্যালোচনা করেছিলেন।
জরিপের ফলাফল
[সম্পাদনা]এই জরিপটি শীর্ষ দশ অবদানকারী এবং শুধুমাত্র ডিজিটাল সনদ প্রাপ্ত ব্যবহারকারীদের মধ্যে পৃথকভাবে পরিচালিত হয়েছে।
- প্রথম প্রশ্ন
- "আপনি এই প্রতিযোগিতার কথা জেনেছেন কীভাবে?
শীর্ষ ১০
- উইকিপিডিয়ার নোটিশ: ৪ জন (৪০%)
- আগের থেকেই উইকিউক্তি, উইকিপিডিয়া সহ অন্যান্য সহপ্রকল্পে অবদানকারী: ৬ জন (৬০%)
- ফেসবুক: ৩ জন (১০%)
- টেলিগ্রাম চ্যানেল বা গ্রুপ: ২ জন (৩.২৩%)
ডিজিটাল সনদ প্রাপ্ত
- উইকিপিডিয়ার নোটিশ: ১০ জন (৩৩.৩৩%)
- আগের থেকেই উইকিউক্তি, উইকিপিডিয়া সহ অন্যান্য সহপ্রকল্পে অবদানকারী: ১৫ জন (৫০%)
- ফেসবুক: ৩ জন (১০%)
- টেলিগ্রাম চ্যানেল বা গ্রুপ: ২ জন (৩.২৩%)
- দ্বিতীয় প্রশ্ন
- "আপনি কি প্রতিযোগিতার পরও আপনার স্বেচ্ছাসেবায় অবদান অব্যাহত রাখবেন?"
শীর্ষ ১০
- হ্যাঁ: ৯ জন (৯০%)
- না: ১ জন (১০%)
ডিজিটাল সনদ প্রাপ্ত
- হ্যাঁ: ২৯ জন (৯৬.৭%)
- না: ১ জন (৩.৩%)
- তৃতীয় প্রশ্ন
- "প্রতিযোগিতা সম্পর্কে আপনার কোনো মতামত বা পরামর্শ আছে?"
- এখানে বেশ কয়েকজন ব্যবহারকারী মতামত দিয়েছেন। এরমধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটির সারমর্ম:
- প্রতিযোগিতা সম্পর্কে ১০ দিন পূর্বে থেকে প্রমোশন করা প্রয়োজন।
- প্রতিযোগীদের সুবিধার্থে বিস্তৃত পরিসরে অনলাইন কর্মশালা বা গাইডলাইন ভিডিও আয়োজন করা প্রয়োজন।
- চেকমেট টুলে উক্তি জমাদান প্রক্রিয়াটি আরও সহজবোধ্য করা প্রয়োজন।
- প্রতিবছর নিয়মিতভাবে প্রতিযোগিতা আয়োজনের প্রস্তাব করেছে বেশ কয়েকজন।
- এছাড়া, শীর্ষ ১০ জন অবদানকারীর মধ্যে:
- বাংলাদেশী: ৮ জন (৮০%)
- ভারতীয়: ২ জন (২০%)
চ্যালেঞ্জসমূহ
[সম্পাদনা]- চেকমেট টুল নতুন হওয়ায় শুরুর দিকে প্রতিযোগীদের বিভিন্ন জটিলতায় পড়তে হয়েছে।
- বিশেষকরে পর্যালোচনার মাঝপথে সার্ভার ক্র্যাশ করা সঠিক সময়ে পর্যালোচনা শেষ করার বিষয়ে অনিশ্চয়তা তৈরি করেছিল।
- শুরুতে অনেকেই পর্যালোচনায় আগ্রহ প্রকাশ করলেও শেষপর্যন্ত কয়েকজন যথেষ্ট পরিমাণে পর্যালোচনা করেননি। যার ফলে অল্প কয়েকজনের উপরেই পর্যালোচনার চাপ পড়ে।