বিষয়বস্তুতে চলুন

ভ্লাদিমির লেনিন

উইকিউক্তি, মুক্ত উক্তি-উদ্ধৃতির সংকলন থেকে

ভ্লাদিমির ইলিচ উলিয়ানভ ওরফে লেনিন (Ленин; Lenin) (জীবনকাল: এপ্রিল ২২,১৮৭০ – জানুয়ারি ২১, ১৯২৪) একজন মার্কসবাদী রুশ বিপ্লবী এবং কমিউনিস্ট রাজনীতিবিদ ছিলেন। লেনিন অক্টোবর বিপ্লবের বলশেভিকদের প্রধান নেতা ছিলেন। তিনি ১৯১৭ থেকে ১৯২৪ পর্যন্ত রুশ সোভিয়েত যুক্তরাষ্ট্রীয় সমাজতান্ত্রিক প্রজাতন্ত্র বা সোভিয়েত রাশিয়ার প্রধানমন্ত্রী এবং ১৯২২ থেকে ১৯২৪ সাল পর্যন্ত সোভিয়েত ইউনিয়নের সোভিয়েত ইউনিয়নের প্রধান নেতা বা সর্বাধিনায়ক ছিলেন। তার প্রশাসনের অধীনে, রাশিয়া এবং তারপরে বৃহত্তর সোভিয়েত ইউনিয়ন কমিউনিস্ট পার্টি দ্বারা পরিচালিত একদলীয় সমাজতান্ত্রিক রাষ্ট্র বা সাম্যবাদী রাষ্ট্র হয়ে ওঠে। আদর্শগতভাবে একজন সমাজতান্ত্রিক হয়ে তিনি মার্কসবাদেের একটি বৈচিত্র্যপূর্ণ বিকাশ করেছিলেন যা ইতিহাস একটি অপরিহার্য অংশ।

ভ্লাদিমির লেনিন

উক্তিসমূহ

[সম্পাদনা]
  • "পুঁজিবাদীরা আমাদের কাছে সেই দড়িটি বিক্রি করবে যা দিয়ে আমরা তাদের ফাঁসি দেব।"
  • "একটি মিথ্যাকে যথেষ্ট বার বললে তা সত্যে পরিণত হয়।"
  • "বিপ্লব কোনো ভোজসভা নয়।"
  • "সামাজিক জীবন থেকে ধর্মকে বিসর্জন দিতে হবে, তবেই প্রকৃত স্বাধীনতা আসবে।"
  • "বিশ্বাস ভালো, কিন্তু নিয়ন্ত্রণ আরও ভালো।"
  • "যেখানে স্বাধীনতা আছে, সেখানে রাষ্ট্র নেই। যেখানে রাষ্ট্র আছে, সেখানে স্বাধীনতা নেই।"
  • "বুদ্ধিজীবীরা নিজেদের জাতির মস্তিষ্ক মনে করেন, আসলে তারা মস্তিষ্ক নন, তারা আবর্জনা।"
  • "শ্রমিক শ্রেণির মুক্তি তাদের নিজেদেরই অর্জন করতে হবে।"
  • "রাজনীতি শুরু হয় সেখানে, যেখানে লক্ষ লক্ষ মানুষের বসবাস; যেখানে হাজারে হাজার নয়, লক্ষ লক্ষ মানুষ বাস করে সেখানেই শুরু হয় প্রকৃত রাজনীতি।"
  • "সাম্যবাদ হলো সোভিয়েত শক্তি এবং সারা দেশের বৈদ্যুতিকীকরণের সমষ্টি।"
  • "কোনো কিছুর জন্য অপেক্ষা করা মানে হলো নিজের ধ্বংস ডেকে আনা।"
  • "সাম্যবাদী হওয়া মানেই হলো জ্ঞানভাণ্ডারের সব সম্পদ দিয়ে নিজের মস্তিষ্ককে সমৃদ্ধ করা।"

রাষ্ট্র ও বিপ্লব (The State and Revolution) থেকে

[সম্পাদনা]
  • "রাষ্ট্র হলো একটি শ্রেণির দ্বারা অন্য শ্রেণিকে দমন করার যন্ত্র মাত্র।"
  • "যতক্ষণ রাষ্ট্র থাকবে ততক্ষণ স্বাধীনতা থাকবে না। যখন স্বাধীনতা আসবে তখন আর রাষ্ট্র থাকবে না।"
  • "সশস্ত্র জনগণই হলো প্রকৃত গণতন্ত্রের ভিত্তি।"

তথ্যসূত্র

[সম্পাদনা]
  • Collected Works - ভ্লাদিমির ইলিচ লেনিন।
  • The State and Revolution (১৯১৭)।