বিষয়বস্তুতে চলুন

মির্জা ফখরুল ইসলাম আলমগীর

উইকিউক্তি, মুক্ত উক্তি-উদ্ধৃতির সংকলন থেকে

মির্জা ফখরুল ইসলাম আলমগীর (জন্ম ২৬ জানুয়ারি ১৯৪৮) একজন বাংলাদেশি রাজনীতিবিদ ও সাবেক প্রতিমন্ত্রী। তিনি বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিবের দায়িত্ব পালন করছেন। ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঠাকুরগাঁও-১ থেকে বিএনপির মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হয়ে প্রথমে কৃষি মন্ত্রণালয় ও পরবর্তীতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

উক্তি

[সম্পাদনা]
  • কিছুদিন আগে... গহীন জঙ্গলের কথা বলে একটা পাড়া থেকে নিরীহ মানুষদের জঙ্গি বলে তুলে নিয়ে এলো। কারণ, তারা দেখাতে চায় যে বাংলাদেশে জঙ্গিবাদ আছে, জঙ্গি আছে।
    • ২২ আগস্ট ২০২৩, কাজী জাফর আহমেদের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত সভায়। ইত্তেফাকে উদ্ধৃত
  • আমরা বেহেশতে আছি’ উক্তি জনগণের সঙ্গে তামাশা
    • ১৩ আগস্ট ২০২২ শনিবার দুপুরে বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
  • ওবায়দুল কাদের না পালিয়ে আমার ঠাকুরগাঁওয়ের বাড়িতে আসতে চেয়েছিলেন। এখন তিনি কোথায় পালিয়ে আছেন। এখন ঠাকুরগাঁওয়ে আছি, আমি আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি।
  • আমেরিকাচীনের দ্বিপক্ষীয় সম্পর্কে বহু জটিলতা আছে, তবু তারা একে অপরের সঙ্গে কাজ করছে। ভারত-বাংলাদেশ সম্পর্কেও আমাদের একটি ইস্যুতে আটকে থাকা উচিত নয়।...সীমান্তে হত্যাকাণ্ডের বিষয়ও রয়েছে। এসব নিয়ে আমাদের কথা বলতে হবে। ভারতের সঙ্গে আমরা যুদ্ধ করতে পারি না। আমাদের কথা বলতে হবে। যারা ভারতের সঙ্গে যুদ্ধের কথা বলে, তারা উন্মাদের মত কথা বলে।
    • ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুকে দেওয়া এক সাক্ষাৎকারে। [১]

বহিঃসংযোগ

[সম্পাদনা]