শরিফুল হক ডালিম
অবয়ব
শরিফুল হক ডালিম (জন্ম: ১৯৪৬), যিনি মেজর ডালিম নামে অধিক পরিচিত, হলেন বাংলাদেশ সেনাবাহিনীর একজন প্রাক্তন সামরিক কর্মকর্তা। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার সাথে তিনি জড়িত ছিলেন। শেখ মুজিব নিহত হবার পর মেজর ডালিম (পরবর্তীতে লেফটেন্যান্ট কর্নেল) বাংলাদেশ বেতারে নিজেই হত্যার সাথে জড়িত থাকার ঘোষণা দেন। '৭৫ পরবর্তী কতিপয় সরকার তাকে বিদেশে বিভিন্ন বাংলাদেশি দূতাবাসে বিভিন্ন পদে নিয়োগ দেয়।
উক্তি
[সম্পাদনা]- আমি মেজর ডালিম বলছি, খন্দকার মোশতাক আহমদের বলিষ্ঠ নেতৃত্বে সামরিক বাহিনী ক্ষমতা দখল করিয়াছে। শেখ মুজিব ও তার খুনী-দুর্নীতিবাজ সরকারকে উৎখাত করা হইয়াছে। এখন থেকে সারা দেশে সামরিক আইন জারি করা হলো। আপনারা সবাই আমাদের সহযোগিতা করুন। আপনারা নিশ্চিন্তে থাকুন, কোনো অসুবিধা আপনাদের হইবে না। বাংলাদেশ জিন্দাবাদ।
- আমি একজন মুসলমান হিসেবে, আমি একজন মানুষ হিসেবে...কাউকে জাতির পিতা, জাতির মাতা, জাতির ভগ্নীপতি এগুলা আমি মানি না।
- ৫ জানুয়ারি ২০২৫-এ ইলিয়াস হোসাইনের ইউটিউব চ্যানেলে লাইভ সাক্ষাৎকারে।
বহিঃসংযোগ
[সম্পাদনা]উইকিপিডিয়ায় শরিফুল হক ডালিম সম্পর্কিত একটি নিবন্ধ রয়েছে।