সারদা দেবী
অবয়ব

―সারদা দেবী
সারদা দেবী (২২ ডিসেম্বর ১৮৫৩ – ২০ জুলাই ১৯২০) ছিলেন উনিশ শতকের বিশিষ্ট বাঙালি হিন্দু ধর্মগুরু রামকৃষ্ণ পরমহংসের পত্নী ও সাধনাসঙ্গিনী এবং রামকৃষ্ণ মঠ ও মিশনের সংঘজননী। শ্রীরামকৃষ্ণ-ভক্তমণ্ডলীর কাছে তিনি শ্রীশ্রীমা নামে পরিচিত। রামকৃষ্ণ আন্দোলনের বিকাশ ও প্রসারে সারদা দেবীর ভূমিকা অনস্বীকার্য।
উক্তি
[সম্পাদনা]- যদি শান্তি চাও, মা, কারও দোষ দেখো না। দোষ দেখবে নিজের। জগৎকে আপনার করে নিতে শেখ। কেউ পর নয়, মা, জগৎ তোমার।
- শ্রীমা সারদা দেবী - স্বামী গম্ভীরানন্দ, প্রকাশক- উদ্বোধন কার্য্যালয়, কলকাতা, প্রকাশসাল- ১৯৫৯ খ্রিস্টাব্দ (১৩৬৬ বঙ্গাব্দ), পৃষ্ঠা ৩৯৪
- আমি সতেরও মা, অসতেরও মা।
- শ্রীমায়ের উপদেশ, প্রকাশক- রামকৃষ্ণ মিশন সারদাপীঠ, প্রকাশস্থান- বেলুড়মঠ, হাওড়া, প্রকাশসাল- পুনর্মুদ্রণ ৩ জুলাই ২০২৩ (১৮ আষাঢ় ১৪৩০), পৃষ্ঠা ৪৩
- আমি সত্যিকারের মা; গুরুপত্নী নয়, পাতানো মা নয়, কথার কথা মা নয়—সত্য জননী।
- শ্রীমা সারদা দেবী - স্বামী গম্ভীরানন্দ, প্রকাশক- উদ্বোধন কার্য্যালয়, কলকাতা, প্রকাশসাল- ১৯৫৯ খ্রিস্টাব্দ (১৩৬৬ বঙ্গাব্দ), পৃষ্ঠা ১৭০
- ভাঙতে সব্বাই পারে, গড়তে পারে ক’জন? নিন্দা, ঠাট্টা করতে পারে সব্বাই―কিন্তু ভাল করতে পারে কজন?
- শ্রীমায়ের উপদেশ, প্রকাশক- রামকৃষ্ণ মিশন সারদাপীঠ, প্রকাশস্থান- বেলুড়মঠ, হাওড়া, প্রকাশসাল- পুনর্মুদ্রণ ৩ জুলাই ২০২৩ (১৮ আষাঢ় ১৪৩০), পৃষ্ঠা ৪৪
- মানুষ তো ভগবানকে ভুলেই আছে। তাই যখন যখন দরকার, তিনি নিজে এক একবার এসে সাধন করে পথ দেখিয়ে দেন। এবার দেখালেন ত্যাগ।
- শ্রীমা সারদা দেবী - স্বামী গম্ভীরানন্দ, প্রকাশক- উদ্বোধন কার্য্যালয়, কলকাতা, প্রকাশসাল- ১৯৫৯ খ্রিস্টাব্দ (১৩৬৬ বঙ্গাব্দ), পৃষ্ঠা ৩৫২
- সংসারে থাকতে গেলে কেমন করে থাকতে হয় জান? যেখানে যেমন, সেখানে তেমন, যাকে যেমন, তাকে তেমন, যখন যেমন, তখন তেমন।
- শ্রীমায়ের উপদেশ, প্রকাশক- রামকৃষ্ণ মিশন সারদাপীঠ, প্রকাশস্থান- বেলুড়মঠ, হাওড়া, প্রকাশসাল- পুনর্মুদ্রণ ৩ জুলাই ২০২৩ (১৮ আষাঢ় ১৪৩০), পৃষ্ঠা ৪১
- যেমন ফুল নাড়তে-চাড়তে ঘ্রাণ বের হয়, চন্দন ঘষতে ঘষতে গন্ধ বের হয়, তেমনি ভগবৎতত্ত্বের আলোচনা করতে করতে তত্ত্বজ্ঞানের উদয় হয়।
- শ্রীমা সারদা দেবী - স্বামী গম্ভীরানন্দ, প্রকাশক- উদ্বোধন কার্য্যালয়, কলকাতা, প্রকাশসাল- ১৯৫৯ খ্রিস্টাব্দ (১৩৬৬ বঙ্গাব্দ), পৃষ্ঠা ৩৭৫-৩৭৬
- মন্দ কাজে মন সর্বদা যায়। ভাল কাজ করতে চাইলে মন তার দিকে এগোতে চায় না। সেজন্য ভাল কাজ করতে গেলে আন্তরিক খুব যত্ন ও রোখ্ চাই।
- শ্রীমায়ের উপদেশ, প্রকাশক- রামকৃষ্ণ মিশন সারদাপীঠ, প্রকাশস্থান- বেলুড়মঠ, হাওড়া, প্রকাশসাল- পুনর্মুদ্রণ ৩ জুলাই ২০২৩ (১৮ আষাঢ় ১৪৩০), পৃষ্ঠা ৩২-৩৩
- মনটাকে বসিয়ে আলগা না দিয়ে, কাজ করা ঢের ভাল। মন আলগা পেলেই যত গোল বাধায়।
- শ্রীমা সারদা দেবী - স্বামী গম্ভীরানন্দ, প্রকাশক- উদ্বোধন কার্য্যালয়, কলকাতা, প্রকাশসাল- ১৯৫৯ খ্রিস্টাব্দ (১৩৬৬ বঙ্গাব্দ), পৃষ্ঠা ২৬১
- যারা এসেছে, যারা আসেনি, আর যারা আসবে, আমার সকল সন্তানদের জানিয়ে দিও, মা, আমার ভালবাসা, আমার আশীর্বাদ সকলের ওপর আছে।
সারদা দেবীকে নিয়ে উক্তি
[সম্পাদনা]- ও সারদা-সরস্বতী; জ্ঞান দিতে এসেছে।...ও জ্ঞানদায়িনী। মহাবুদ্ধিমতী। ও কি যে সে! ও আমার শক্তি।
- সারদা দেবী সম্পর্কে রামকৃষ্ণ পরমহংস, শ্রীমায়ের উপদেশ, প্রকাশক- রামকৃষ্ণ মিশন সারদাপীঠ, প্রকাশস্থান- বেলুড়মঠ, হাওড়া, প্রকাশসাল- পুনর্মুদ্রণ ৩ জুলাই ২০২৩ (১৮ আষাঢ় ১৪৩০), পৃষ্ঠা ২০
বহিঃসংযোগ
[সম্পাদনা]উইকিপিডিয়ায় সারদা দেবী সম্পর্কিত একটি নিবন্ধ রয়েছে।
উইকিমিডিয়া কমন্সে সারদা দেবী সংক্রান্ত মিডিয়া রয়েছে।