বিষয়বস্তুতে চলুন

উইকিউক্তি:উদ্ধৃতিযুক্ত ও উদ্ধৃতিবিহীন অনুচ্ছেদ

উইকিউক্তি, মুক্ত উক্তি-উদ্ধৃতির সংকলন থেকে
এটি উইকিউক্তির একটি নির্দেশনা পাতা।
এখানে আচরণের মান সম্পর্কে উল্লেখ করা হয়েছে, যার ব্যাপারে অধিকাংশ উইকিউক্তি সম্পাদকই ঐকমত্য পোষণ করেছেন। কিন্তু এটি কোনো নীতিমালা নয়।
নিশ্চিন্তে পাতাটি হালনাগাদ করুন। কিন্তু বড় কোনো পরিবর্তন আনার আগে অনুগ্রহ করে আলাপ পাতায় প্রথমে স্পষ্টভাবে আলোচনা করে নিবেন।
উইকিউক্তি নীতিমালা ও নির্দেশিকা
বিষয়বস্তু
আচরণ
কার্যক্রম

উইকিউক্তির ভুক্তিগুলোতে শুধুমাত্র মৌলিক কাজ বা খ্যাতিসম্পন্ন অপ্রাথমিক প্রকাশনা থেকে সঠিকভাবে উদ্ধৃতিযুক্ত উক্তিগুলোই থাকা উচিত।

উক্তিগুলো কোথায় প্রদর্শিত হবে তা নির্ভর করে এগুলো-

(ক) কোনো মূল বক্তৃতা, বই, সাক্ষাৎকার, চলচ্চিত্র বা অন্য কোনো কাজের উৎস থেকে প্রাপ্ত কিনা ("উক্তি"),
(খ) কোনো খ্যাতিসম্পন্ন অপ্রাথমিক প্রকাশনায় প্রাপ্ত কিনা ("আরোপিত") বা
(গ) কোনো লেখক বা কাজের সাথে ব্যাপকভাবে যুক্ত হলেও মূলত অন্য কোনো লেখক বা কাজের উৎস থেকে প্রাপ্ত কিনা ("ভুলভাবে আরোপিত")।

যে উক্তিগুলো কোনো লেখক বা কাজের বলে ব্যাপকভাবে ধারণা করা হয় কিন্তু কোনো মূল কাজ বা খ্যাতিসম্পন্ন অপ্রাথমিক প্রকাশনা থেকে উৎসারিত নয়, সেগুলো আলোচনা পাতার প্রথম অনুচ্ছেদে থাকা উচিত {"উদ্ধৃতিবিহীন"}।

উদ্ধৃতিযুক্ত

[সম্পাদনা]

নিচের ধারাবাহিকতা অনুসারে উক্তিগুলোর অনুচ্ছেদ সাজাতে হবে। পাশাপাশি নিয়মগুলোও অনুসরণ করুন।

উক্তি

[সম্পাদনা]

যেসব উক্তি কোনো কাজের বা সূত্রের মাধ্যমে রচয়িতার নামে রয়েছে, সেগুলো কোনো শর্ত ছাড়াই "উক্তি" অনুচ্ছেদে যুক্ত হবে।

আরোপিত

[সম্পাদনা]

কোনো রচয়িতার নিজের মূল কাজ ব্যতীত অন্য খ্যাতিসম্পন্ন অপ্রাথমিক প্রকাশনা থেকে প্রাপ্ত উক্তিগুলো ভুক্তির "আরোপিত" অনুচ্ছেদে যুক্ত হবে।

লক্ষ করুন: নিচের উইকিপাঠ্য অনুলিপি করে উক্তি অনুচ্ছেদের ঠিক নিচে যুক্ত করার মাধ্যমে একটি আরোপিত অনুচ্ছেদ তৈরি করতে পারেন:

{{বিতর্কিত শুরু}}
==আরোপিত==
<small>''আরোপিত: কোনো খ্যাতিসম্পন্ন অপ্রাথমিক উৎসে পাওয়া উক্তি কিন্তু সেটির মূল কাজের কোনো তথ্য দেওয়া হয়নি। আরও পড়ুন: [[উইকিউক্তি:উদ্ধৃতিযুক্ত ও উদ্ধৃতিবিহীন অনুচ্ছেদ]]।''</small>
* উক্তি
** বিস্তারিত উদ্ধৃতি (সূত্র)
{{বিতর্কিত শেষ}}

উক্তির ক্ষেত্রে </small> এর পর এবং অবশ্যই {{বিতর্কিত শেষ}} এর পূর্বে উদ্ধৃতিসহ উক্তি যুক্ত করতে হবে।

ভুলভাবে আরোপিত

[সম্পাদনা]

যে উক্তিগুলো কোনো একজন প্রণেতার উক্তি বা কাজ হিসেবে বিস্তৃতভাবে স্বীকৃত কিন্তু একই উক্তি যদি অন্য কোনো প্রণেতার কাজ বা উক্তি হিসেবে উদ্ধৃত হয়, তাহলে সেটি সঠিক প্রণেতার তথ্যসহ "ভুলভাবে আরোপিত" অনুচ্ছেদে প্রদর্শিত হবে।

লক্ষ করুন: নিচের উইকিপাঠ্য অনুলিপি করে সেটি 'আরোপিত' অনুচ্ছেদের (যদি থাকে, আর না থাকলে 'উক্তি' অনুচ্ছেদের) ঠিক নিচে যুক্ত করে একটি 'ভুলভাবে আরোপিত' অনুচ্ছেদ তৈরি করতে পারেন:

{{ভুলভাবে আরোপিত শুরু}}
==ভুলভাবে আরোপিত==
<small>''ভুলভাবে আরোপিত: যে উক্তিগুলো কোনো লেখক বা কাজের সাথে ব্যাপকভাবে যুক্ত হলেও মূলত অন্য কোনো লেখক বা কাজের উৎস থেকে প্রাপ্ত। আরও পড়ুন: [[উইকিউক্তি:উদ্ধৃতিযুক্ত ও উদ্ধৃতিবিহীন অনুচ্ছেদ]]।''</small>
{{ভুলভাবে আরোপিত শেষ}}

তারপর </small> এর পরে এবং {{ভুলভাবে আরোপিত শেষ}} এর পূর্বে আপনার বিষয়বস্তু যুক্ত করুন।

উদ্ধৃতিবিহীন

[সম্পাদনা]

যেসব উদ্ধৃতিবিহীন উক্তি ব্যাপকভাবে কোনো লেখকের বলে ধারণা করা হয় কিন্তু তা ওই লেখকের কোনো কাজ বা খ্যাতিসম্পন্ন অপ্রাথমিক প্রকাশনা থেকে যাচাইকৃত নয়, সেগুলো ওই লেখকের মূল নিবন্ধে রাখা উচিত নয়। বরং, এগুলো ওই স্বনামধন্য লেখকের আলোচনা পাতায় "উদ্ধৃতিবিহীন" অনুচ্ছেদে রাখা উচিত। উদাহরণস্বরূপ দেখুন, "History doesn't repeat itself, but it does rhyme," উক্তিটি মার্ক টোয়েনের বলে ব্যাপকভাবে প্রচলিত। অতীতে অনেক নিবন্ধই "উদ্ধৃতিযুক্ত" ও "উদ্ধৃতিবিহীন" অনুচ্ছেদে বিভক্ত ছিল। মূল নিবন্ধে থাকা উদ্ধৃতিবিহীন অনুচ্ছেদগুলোকে আলোচনা পাতায় সরিয়ে নিন।

লক্ষ্য করুন: নিচের উইকিপাঠ্য অনুলিপি করে কোনো আলোচনা পাতার একদম উপরে {{আলাপ পাতা}} বা অন্য কোনো প্রধান টেমপ্লেটের ঠিক নিচে যুক্ত করার মাধ্যমে একটি 'উদ্ধৃতিবিহীন' অনুচ্ছেদ তৈরি করতে পারেন:

__TOC__
{{বিতর্কিত শুরু}}
==উদ্ধৃতিবিহীন==
<small>''উদ্ধৃতিবিহীন: যে উক্তিগুলো কোনো লেখক বা কাজের বলে ব্যাপকভাবে ধারণা করা হয় কিন্তু কোনো মূল কাজ বা খ্যাতিসম্পন্ন অপ্রাথমিক প্রকাশনা থেকে উৎসারিত নয়। আরও পড়ুন: [[উইকিউক্তি:উদ্ধৃতিযুক্ত ও উদ্ধৃতিবিহীন অনুচ্ছেদ]]।''</small>
{{বিতর্কিত শেষ}}

তারপর </small> এর পরে এবং {{বিতর্কিত শেষ}} এর পূর্বে আপনার বিষয়বস্তু যুক্ত করুন।

বোকামি, মজাচ্ছলে ও ধ্বংসপ্রবণতা

[সম্পাদনা]

যেসব উদ্ধৃতিবিহীন উক্তি সাধারণভাবে কোনো লেখকের বলে বিবেচিত হয় না, সেগুলো অপসারণ করুন। এর মধ্যে এমন সব উক্তি অন্তর্ভুক্ত যা স্পষ্টভাবে সংশ্লিষ্ট ব্যক্তির দ্বারা বা তাকে নিয়ে বলা হয়নি, মজাচ্ছলে সম্পাদনা, এবং সরাসরি ধ্বংসপ্রবণতা

উক্তি সরানো

[সম্পাদনা]

উক্তি স্থানান্তরিত বা অপসারণের সমস্ত ক্ষেত্রে, আপনি কেন এটি উপযুক্ত মনে করছেন তা অন্যান্য উইকিউক্তিয়ানদের জানাতে অনুগ্রহ করে সম্পাদনা সারাংশে কারণ উল্লেখ করুন। উদাহরণস্বরূপ নিচের সারাংশগুলো ব্যবহার করা যেতে পারে:

  • "উদ্ধৃতিযুক্ত উক্তি যুক্ত করা হলো"
  • "মূল উক্তি খুঁজে পাওয়ার পর ভুলভাবে আরোপিত অনুচ্ছেদে স্থানান্তর করা হয়েছে"
  • "সম্ভাব্য প্রাঙ্ক সম্পাদনা অপসারণ করা হয়েছে"

আরও দেখুন

[সম্পাদনা]