বিষয়বস্তুতে চলুন

তারেক রহমান

উইকিউক্তি, মুক্ত উক্তি-উদ্ধৃতির সংকলন থেকে

তারেক রহমান (জন্ম: ২০ নভেম্বর, ১৯৬৫ ঢাকা, বাংলাদেশ) হচ্ছেন একজন বাংলাদেশি রাজনীতিবিদ। বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন  তিনি সাধারণত তারেক জিয়া নামে পরিচিত; যার শেষাংশটি এসেছে তাঁর পিতা বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম থেকে।

২০২১ সালে তারেক জিয়া

উক্তি

[সম্পাদনা]
  • কীভাবে বাংলাদেশের পরিধি আমি বাড়াব, সীমানাকে আমি বাড়াব। দিস ইজ আ প্রায়োরিটি টু মি।
    • এন টিভিতে ২০০৬ সালে জহিরুল আলমের সাথে এক সাক্ষাৎকারে তারেক রহমান এটি বলেছিলেন।
  • বাংলাদেশের প্রত্যেক নাগরিক সব ক্ষেত্রে সমান অধিকার ভোগ করবে—এটাই বিএনপির নীতি, এটাই বিএনপির রাজনীতি। আমাদের দল বিএনপি বিশ্বাস করে, দল–মত–ধর্ম যার যার, রাষ্ট্র সবার। ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার।
    • তারেক রহমান। ২০২৪ সালের ২০ সেপ্টেম্বর জন্মাষ্টমী উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে এক শুভেচ্ছা অনুষ্ঠানে দেওয় বক্তব্যে। [১]
  • রাষ্ট্র ও রাজনীতিতে গুণগত পরিবর্তনে সংস্কার অনিবার্য।
    • ১৭ ডিসেম্বর ২০২৪ তারিখে [২]
  • জবাবদিহির সরকার ও কার্যকর সংসদ জনগণের ক্ষমতা রক্ষা করতে পারে।
    • ১৬ ডিসেম্বর ২০২৪ তারিখে [৩]

সম্পর্কিত উক্তি

[সম্পাদনা]
  • শরীফ ওসমান হাদির উপর যে গুলিবর্ষণ করা হয়েছিলো, সেটাও কিন্তু তারেক রহমানের যে স্বদেশ প্রত্যাবর্তন সেটাকে সামনে রেখে রাষ্ট্রকে অস্থিতিশীল করার একটা পায়তারা ছিল।
    • আবিদুল ইসলাম খান, ১৬ ডিসেম্বর ২০২৫ [৪][৫]
  • ওসমান হাদি কে এজেন্সি হত্যা করাইছে দুটি কারণে, ১. তারেক রহমান (TR 10) % সাহেবের আসার জন্য। ভারতের সামনে তারেক ভিন্ন কোন অপশন ই নেই। ২. #বিএনপি গুম খুনে জড়িত সেনা কর্মকর্তাদের বিচার না করার ঘোষণা দিয়েছে। এজেন্সি ক্রিমিনাল সেনা অফিসারদের বাচানোর জন্যই একজন দুর্নীতিবাজ ও সন্ত্রাসী কে ক্ষমতায় আনতে চায়। উল্লেখ্য বিএনপি মেগা প্রজেক্ট না করার ঘোষণা দিয়েছে শুধু তিস্তা প্রকল্প না করার জন্য। উল্লেখ্য হাদীর উপর গুলির দিনই তারেকের আসার ঘোষণা হয়। যাতে সে দেশে আসার আগেই প্রধানমন্ত্রীর মত নিরাপত্তা পায়। এছাড়া খালেদা জিয়া অনেক আগেই মারা যায় বর্তমানে হিমাগারে আছে। অন্যথায় কেন খালেদা জিয়ার অসুস্থতার কোন ছবি/ ভিড়িও আসেনা।
    • বিশ্ববিদ্যালয় পরিবার ফেসবুক পোস্ট, ২১ ডিসেম্বর ২০২৫ [৬]

আরও দেখুন

[সম্পাদনা]

বহিঃসংযোগ

[সম্পাদনা]