বিষয়বস্তুতে চলুন

পৌষ

উইকিউক্তি, মুক্ত উক্তি-উদ্ধৃতির সংকলন থেকে

পৌষ বাংলা সনের নবম মাস। পুষ্যা নক্ষত্রে সূর্যের অবস্থান থেকে পৌষ নামটি এসেছে। মাসের শেষের দিন বাঙালিরা পৌষ সংক্রান্তির এবং শিলাবতি মেলা উৎযাপন করে। পৌষের নতুন ধান ঘরে তোলার পরে নবান্ন উৎসবের সূচনা হয়।

উক্তি

[সম্পাদনা]
  • আবছায়া চারিদিক, ঝাপসা নিঝুম,
    পউষের ভোরবেলা—ভেঙে গেল ঘুম।
    উষার দুয়ারে এক তুষারের ঢেউ
    কখন পড়েছে ভেঙে, জানে না তা কেউ।
  • পৌষ তোদের ডাক দিয়েছে, আয় রে চলে, আ য় আ য় আয়।
    ডালা যে তার ভরেছে আজ পাকা ফসলে, মরি হা য় হা য় হায়।
    হাওয়ার নেশায় উঠল মেতে দিগ্‌বধূরা ধানের ক্ষেতে—
    রোদের সোনা ছড়িয়ে পড়ে মাটির আঁচলে, মরি হা য় হা য় হায়।
  • অঘ্রাণে নবান্ন দেয় নতুন ধান কেটে,
    পৌষ মাসে বাউনী বাঁধে ঘরে ঘরে পিঠে।
    মাঘ মাসে শ্রীপঞ্চমী ছেলের হাতে খড়ি,
    ফাগুন মাসে দোলযাত্রা ফাগ ছড়াছড়ি।
    • অবনীন্দ্রনাথ ঠাকুর, সন্ধ্যার উৎসব- বাগেশ্বরী শিল্প-প্রবন্ধাবলী, প্রকাশক- কলকাতা বিশ্ববিদ্যালয় প্রকাশনা সংস্থা, কলকাতা, প্রকাশসাল- ১৯৪১ খ্রিস্টাব্দ (১৩৪৮ বঙ্গাব্দ), পৃষ্ঠা ১৩৮

বহিঃসংযোগ

[সম্পাদনা]