বিষয়বস্তুতে চলুন

ব্যবহারকারী আলাপ:Ishtiak Abdullah

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিউক্তি, মুক্ত উক্তি-উদ্ধৃতির সংকলন থেকে
সাম্প্রতিক মন্তব্য: খাত্তাব হাসান কর্তৃক ১ মাস আগে "আপনার তৈরি করা ব্যবহারকারী:Ishtiak Abdullah পাতাটি অপসারণ করা হয়েছে" অনুচ্ছেদে

উইকিউক্তিতে স্বাগতম!

[সম্পাদনা]
উইকিউক্তি আর উইকিপিডিয়া দুইজন বন্ধুর ন্যায়!

প্রিয়, উইকিউক্তিতে আপনাকে স্বাগতম জানাতে চাই। আমি দেখতে পেলাম, আপনি ইতোমধ্যেই উইকিপিডিয়ায় অবদান রেখে আসছেন। আশা করব, উইকিউক্তিতে আপনি অবদান রাখা উপভোগ করবেন। একজন উইকিপিডিয়ান হিসেবে আশা করছি উইকিউক্তির সাধারণ নীতিমালাগুলি জানেন। তবুও নিচের পাতাগুলি আপনাকে আমি ঘুরে দেখতে আগ্রহী করব:

আর যেকোনো প্রয়োজনে আমার আলাপ পাতায় বা আলোচনাসভায় বার্তা রাখতে পারেন।

আবারও, স্বাগতম! ―  ☪  কাপুদান পাশা () ১৯:৩৯, ৩০ মার্চ ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

ASSALAMU ALAIKUM 103.253.46.163 ০৪:৫২, ১ এপ্রিল ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

উক্তি প্রতিযোগিতার নিয়মে একটি সংশোধনী আনা হয়েছে

[সম্পাদনা]

সুপ্রিয় Ishtiak Abdullah, শুভেচ্ছা নিন। উইকিউক্তি:উক্তি প্রতিযোগিতা ২০২৪-এ অংশ নেওয়ার জন্য অনেক ধন্যবাদ ও ৩০ এপ্রিল শেষ দিন পর্যন্ত অংশ নেওয়া অব্যাহত রাখুন।

আপনার অবগতির জন্য জানাচ্ছি যে প্রতিযোগিতার নিয়মে একটি সংশোধনী আনা হয়েছে: প্রতিযোগিতায় এখন থেকে নাটক, গান, কবিতা, উপন্যাস, চলচ্চিত্র নিয়ে উক্তির পাতা তৈরি করা যাবে না অর্থাৎ নাটক, গান, কবিতা, উপন্যাস, চলচ্চিত্র ছাড়া অন্য উল্লেখযোগ্য যেকোনও কিছু নিয়ে উক্তির পাতা তৈরি করা যাবে

কেন নাটক, গান, কবিতা, উপন্যাস, চলচ্চিত্র বাদ দেওয়া হয়েছে?
প্রতিযোগিতা শুরুর পর অনেকেই নাটক, গান, কবিতা, উপন্যাস, চলচ্চিত্র নিয়ে উক্তির পাতা বানিয়েছেন। তবে লক্ষ্য করা গেছে যে, অনেকে শব্দ সংখ্যা বাড়াতে পুরো নাটক, উপন্যাস তুলে দিচ্ছেন। যা কোন ক্রমে কাম্য নয়। এটি অন্য প্রতিযোগীদের প্রতিও সুবিচার করা হয় না।
আমি যে নাটক, গান, কবিতা, উপন্যাস, চলচ্চিত্র জমা দিয়েছি তার কী হবে?
যারা এই ঘোষণার পূর্বে অর্থাৎ ৬ এপ্রিল বা তার আগে এই জাতীয় উক্তির পাতা জমা দিয়েছেন সেগুলি গৃহীত হবে (অবশ্যই সংশোধনপূর্বক)।

আরেকটি বিষয়ের প্রতি আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। এটাও লক্ষ্য করা গেছে যে অনেকে উক্তির উৎস দিচ্ছেন না। দয়া করে উক্তির উৎস দিতে ভুলবেন না। দয়া করে উদাহরণ হিসেবে চঞ্চল চৌধুরী, নোম চম্‌স্কি পাতায় কীভাবে উক্তি ও উক্তির উৎস দেওয়া হয়েছে তা দেখুন।

আপনার কোনও জিজ্ঞাসা থাকলে আমাকে উল্লেখ করে জিজ্ঞাসা করুন। ধন্যবাদ। আফতাবুজ্জামান (আলাপ) ১৯:৪৭, ৬ এপ্রিল ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

উক্তি প্রতিযোগিতা ২০২৪: আপনার দৃষ্টি আকর্ষণ করছি

[সম্পাদনা]

সুপ্রিয় Ishtiak Abdullah, শুভেচ্ছা নিন। উইকিউক্তি:উক্তি প্রতিযোগিতা ২০২৪-এ অংশ নেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনার জমা দেওয়া এক বা একাধিক নিবন্ধের পর্যালোচনা শেষ হয়েছে (এখানে দেখুন):

  • যদি আপনার জমা দেওয়া কোনও নিবন্ধ গৃহীত না হয়, তবে আপনি আগামী ২/৩ দিনের মধ্যে নিবন্ধের সমস্যাগুলি ঠিক করে পুনঃপর্যালোচনার অনুরোধ জানাতে পারেন।
  • যদি আপনি কোনও গৃহীত নিবন্ধ সম্পর্কে কোনও মন্তব্য করতে চান, কোনও অসঙ্গতি আমাদের দৃষ্টিতে আনতে চান, দয়া করে আগামী ২/৩ দিনের মধ্যে করুন।

প্রতিযোগিতার ফলাফল ঘোষণার পর, ফলাফলে কোনোরূপ পরিবর্তন আনা হবে না। সুতরাং যা করার আগামী ২/৩ দিনের মধ্যে করুন। আপনার কোনও জিজ্ঞাসা থাকলে আমাকে উল্লেখ করে জিজ্ঞাসা করুন। ধন্যবাদ। আফতাবুজ্জামান (আলাপ) ২১:৫৪, ৮ মে ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

এটা কাজ করবেনা

[সম্পাদনা]

আসসালামু আলাইকুম ভাই, আপনার মেটার পাতাটি এভাবে কাজ করবেনা। তবে যদি আপনি অপসারণ করতে বলেন, আমি করতে পারি, তবে কাজ করবে। ―  ☪  কাপুদান পাশা () ১৪:৪৬, ৭ জুলাই ২০২৬ (ইউটিসি)উত্তর দিন

হ্যাঁ, আমি তাই জানতাম। তারপরও চেষ্টা করে দেখছিলাম। অপসারণ করে দেন, কী আর করার! আমি টেমপ্লেট লাগাচ্ছি। Ishtiak Abdullah (আলাপ) ১৪:৪৮, ৭ জুলাই ২০২৬ (ইউটিসি)উত্তর দিন

আপনার তৈরি করা ব্যবহারকারী:Ishtiak Abdullah পাতাটি অপসারণ করা হয়েছে

[সম্পাদনা]

নমস্কার, আপনার তৈরি করা ব্যবহারকারী:Ishtiak Abdullah পাতাটি অপসারণ করা হয়েছে। কারণ: ব্যবহারকারীর অনুরোধ। আপনি যদি মনে করেন যে এই পাতাটি ভুলবশত অপসারিত হয়েছে, তবে অনুগ্রহ করে আমার আলাপ পাতায় যোগাযোগ করুন। ধন্যবাদ। ―  ☪  কাপুদান পাশা () ১৪:৪৯, ৭ জুলাই ২০২৬ (ইউটিসি)উত্তর দিন

@খাত্তাব হাসান What a সম্বোধন! Ishtiak Abdullah (আলাপ) ১৬:৪৭, ৭ জুলাই ২০২৬ (ইউটিসি)উত্তর দিন
@Ishtiak Abdullah ওটা স্ক্রিপ্ট কর্তৃক স্বয়ংক্রিয় ছিল। কনফিগ ফাইলে এডিট করতে ভুলে গিয়েছিলাম। ―  ☪  কাপুদান পাশা () ১৬:৪৯, ৭ জুলাই ২০২৬ (ইউটিসি)উত্তর দিন