বিষয়বস্তুতে চলুন

ব্যবহারকারী আলাপ:নিয়াজ ইসলাম

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিউক্তি, মুক্ত উক্তি-উদ্ধৃতির সংকলন থেকে
(ব্যবহারকারী আলাপ:Vilen09 থেকে পুনর্নির্দেশিত)
সাম্প্রতিক মন্তব্য: MS Sakib কর্তৃক ৭ মাস আগে "উক্তি প্রতিযোগিতা ২০২৫: ফরম পূরণ করুন" অনুচ্ছেদে

উইকিউক্তিতে স্বাগত

[সম্পাদনা]

সুপ্রিয়, Vilen09, উইকিউক্তিতে আপনাকে স্বাগত জানাচ্ছি। উইকিউক্তি হলো আপনার মত ব্যবহারকারীদের দ্বারা যৌথভাবে তৈরি বিভিন্ন উল্লেখযোগ্য উক্তিসমূহের মুক্ত অনলাইন সংকলন!

কোনও পরামর্শ বা সহায়তার জন্য নির্দ্বিধায় আলোচনাসভায় যান অথবা আমার আলাপ পাতায় জিজ্ঞাসা করুন। আপনার সম্পাদনা শুভ হোক ও আবারও স্বাগতম! —MdaNoman (আলাপ) ১১:৫৪, ১১ অক্টোবর ২০২২ (ইউটিসি)উত্তর দিন

উক্তি প্রতিযোগিতা ২০২৪

[সম্পাদনা]

শুভেচ্ছা নিন, বাংলা উইকিউক্তি সমৃদ্ধ করতে উক্তি প্রতিযোগিতা ২০২৪ নামে একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের জন্য পুরস্কারের ব্যবস্থা রয়েছে। এই প্রতিযোগিতাটি ১ এপ্রিল ২০২৪ থেকে ৩০ এপ্রিল ২০২৪ পর্যন্ত চলবে। অংশ নিতে আমন্ত্রণ রইল। আফতাবুজ্জামান (আলাপ) ১৯:১৯, ৩১ মার্চ ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

উক্তি প্রতিযোগিতার নিয়মে একটি সংশোধনী আনা হয়েছে

[সম্পাদনা]

সুপ্রিয় Vilen09, শুভেচ্ছা নিন। উইকিউক্তি:উক্তি প্রতিযোগিতা ২০২৪-এ অংশ নেওয়ার জন্য অনেক ধন্যবাদ ও ৩০ এপ্রিল শেষ দিন পর্যন্ত অংশ নেওয়া অব্যাহত রাখুন।

আপনার অবগতির জন্য জানাচ্ছি যে প্রতিযোগিতার নিয়মে একটি সংশোধনী আনা হয়েছে: প্রতিযোগিতায় এখন থেকে নাটক, গান, কবিতা, উপন্যাস, চলচ্চিত্র নিয়ে উক্তির পাতা তৈরি করা যাবে না অর্থাৎ নাটক, গান, কবিতা, উপন্যাস, চলচ্চিত্র ছাড়া অন্য উল্লেখযোগ্য যেকোনও কিছু নিয়ে উক্তির পাতা তৈরি করা যাবে

কেন নাটক, গান, কবিতা, উপন্যাস, চলচ্চিত্র বাদ দেওয়া হয়েছে?
প্রতিযোগিতা শুরুর পর অনেকেই নাটক, গান, কবিতা, উপন্যাস, চলচ্চিত্র নিয়ে উক্তির পাতা বানিয়েছেন। তবে লক্ষ্য করা গেছে যে, অনেকে শব্দ সংখ্যা বাড়াতে পুরো নাটক, উপন্যাস তুলে দিচ্ছেন। যা কোন ক্রমে কাম্য নয়। এটি অন্য প্রতিযোগীদের প্রতিও সুবিচার করা হয় না।
আমি যে নাটক, গান, কবিতা, উপন্যাস, চলচ্চিত্র জমা দিয়েছি তার কী হবে?
যারা এই ঘোষণার পূর্বে অর্থাৎ ৬ এপ্রিল বা তার আগে এই জাতীয় উক্তির পাতা জমা দিয়েছেন সেগুলি গৃহীত হবে (অবশ্যই সংশোধনপূর্বক)।

আরেকটি বিষয়ের প্রতি আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। এটাও লক্ষ্য করা গেছে যে অনেকে উক্তির উৎস দিচ্ছেন না। দয়া করে উক্তির উৎস দিতে ভুলবেন না। দয়া করে উদাহরণ হিসেবে চঞ্চল চৌধুরী, নোম চম্‌স্কি পাতায় কীভাবে উক্তি ও উক্তির উৎস দেওয়া হয়েছে তা দেখুন।

আপনার কোনও জিজ্ঞাসা থাকলে আমাকে উল্লেখ করে জিজ্ঞাসা করুন। ধন্যবাদ। আফতাবুজ্জামান (আলাপ) ১৯:৪৭, ৬ এপ্রিল ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

সংশোধন প্রয়োজন

[সম্পাদনা]

আপনি বেশকিছু নাটকের ভূক্তি তৈরি করেছেন। কিন্তু দেখতে পারছি, সেখান থেকে গুরুত্বপূর্ণ চৌম্বক অংশের বদলে আপনি পুরো নাটক কিংবা নাটকের বিশাল অংশ কোনো ওয়েবপেইজ থেকে কপি-পেস্ট করে যোগ করছেন। উইকিউক্তির ক্ষেত্রে এই কাজ প্রযোজ্য নয়। এরকম "অরিজিনাল টেক্সট" কেবল উইকিসংকলনে থাকবে (যদি তা পাবলিক ডোমেইনে থাকে)। উক্তিতে কেবল গুরুত্বপূর্ণ কয়েকটি সংলাপ থাকবে। আপনার তৈরি আজ রবিবার পাতাটিই একটি সুন্দর উদাহরণ। এছাড়া সধবার একাদশী দেখতে পারেন। আপনি বাকি পাতাগুলো এভাবে সংশোধন করুন। নয়তো গৃহীত হবে না। ≈ MS Sakib  «আলাপ»

উক্তি প্রতিযোগিতা ২০২৪: আপনার দৃষ্টি আকর্ষণ করছি

[সম্পাদনা]

সুপ্রিয় Vilen09, শুভেচ্ছা নিন। উইকিউক্তি:উক্তি প্রতিযোগিতা ২০২৪-এ অংশ নেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনার জমা দেওয়া এক বা একাধিক নিবন্ধের পর্যালোচনা শেষ হয়েছে (এখানে দেখুন):

  • যদি আপনার জমা দেওয়া কোনও নিবন্ধ গৃহীত না হয়, তবে আপনি আগামী ২/৩ দিনের মধ্যে নিবন্ধের সমস্যাগুলি ঠিক করে পুনঃপর্যালোচনার অনুরোধ জানাতে পারেন।
  • যদি আপনি কোনও গৃহীত নিবন্ধ সম্পর্কে কোনও মন্তব্য করতে চান, কোনও অসঙ্গতি আমাদের দৃষ্টিতে আনতে চান, দয়া করে আগামী ২/৩ দিনের মধ্যে করুন।

প্রতিযোগিতার ফলাফল ঘোষণার পর, ফলাফলে কোনোরূপ পরিবর্তন আনা হবে না। সুতরাং যা করার আগামী ২/৩ দিনের মধ্যে করুন। আপনার কোনও জিজ্ঞাসা থাকলে আমাকে উল্লেখ করে জিজ্ঞাসা করুন। ধন্যবাদ। আফতাবুজ্জামান (আলাপ) ২১:৫৪, ৮ মে ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

রেদোয়ান মাসুদ পাতার দ্রুত অপসারণ প্রস্তাবনা

[সম্পাদনা]

আপনি ৮ এপ্রিল, ২০২৪ তারিখে রেদোয়ান মাসুদ নিবন্ধটি তৈরি করেছেন। নিবন্ধটি উইকিউক্তির দ্রুত অপসারণের বিচারধারা অনুসারে দ্রুত অপসারণ যোগ্য। কারণ:

অনুলেখ্য বিষয়বস্তু


আপনি যদি মনে করেন যে এই কারণে পাতাটি অপসারণ করা উচিত নয়, তবে এই অপসারণে আপত্তি জানাতে নিবন্ধটিতে গিয়ে অপসারণে আপত্তি জানান লেখার উপর ক্লিক করুন ও সেখানে কারণ ব্যাখ্যা করুন কেন নিবন্ধটি অপসারণ করা উচিত নয়। মনে রাখবেন, কোন নিবন্ধে অপসারণ ট্যাগ করা হলে এবং যদি নিবন্ধটি অপসারণের বিচারাধারার সাথে মিলে যায় তবে কোনও দেরি না করে নিবন্ধটি অপসারণ করা হয়। অনুগ্রহপূর্বক আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এই বিজ্ঞপ্তিটি সরিয়ে ফেলবেন না, তবে আমরা আপনাকে নিবন্ধটি সম্প্রসারণ করতে উৎসাহিত করছি। আরও মনে রাখবেন যে, নিবন্ধের বিষয় অবশ্যই উল্লেখযোগ্য হতে হবে এবং নির্ভরযোগ্য উৎস থেকে তথ্যসূত্রগুলো যাচাইযোগ্য হওয়া উচিত। যদি ইতিমধ্যে নিবন্ধটি অপসারিত হয়ে থাকে এবং আপনি ভবিষ্যতে এটির উন্নতি করতে এর বিষয়বস্তু ফেরত পেতে চান, তবে দয়া করে যে প্রশাসক এটি অপসারণ করেছেন তার সাথে যোগাযোগ করুন বা প্রশাসকদের আলোচনাসভায় আবেদন করুন। ≈ ফারহান  «আলাপ» ১৩:৫১, ১ জানুয়ারি ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

রোহিনী পাণ্ডে

[সম্পাদনা]

সুধী, প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী জমা দেওয়া পাতায় অন্তত ৩টি উক্তি থাকতে হবে। কিন্তু রোহিনী পাণ্ডে পাতায় মাত্র ১টি উক্তি আছে। তাই পাতাটি প্রতিযোগিতার জন্য গ্রহণ করতে পারছিনা, দুঃখিত। তবে আপনি চাইলে ভিন্ন এমন একটি নিবন্ধ অনুবাদ করে জমা দিতে পারেন যা প্রতিযোগিতার সমস্ত নিয়ম অনুসরণ করে।Mehedi Abedin (আলাপ) ১৭:২৫, ১৮ এপ্রিল ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

স্বাতি পিরামলপুপুল জয়কর পাতাগুলোর ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। Mehedi Abedin (আলাপ) ১৭:২৭, ১৮ এপ্রিল ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
@Mehedi Abedin ভাই এই পাতাগুলো প্রস্তাবিত পাতার তালিকা থেকে নেওয়া হয়েছে। আমি অনুরোধ করব এই ধরনের পাতা যদি গৃহীতই না হয় তবে নিবন্ধ তালিকায় এগুলো অন্তর্ভুক্ত করার আগে যাচাই করে নেওয়া উচিত। তাহলে প্রতিযোগিতার নিয়মও ঠিক মানা যাবে এবং কারো সময়ক্ষেপণ হবে না এই ধরনের নিবন্ধ করতে গিয়ে। নিয়াজ ইসলাম (আলাপ) ০৫:২৪, ২০ এপ্রিল ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
@নিয়াজ ইসলাম যতদূর জানলাম, তালিকায় কোন নিবন্ধে একটি উক্তি থাকতে পারে। এগুলো তালিকায় দেওয়া হয় যদি কোন ব্যক্তি পাতায় থাকা ১টি উক্তির সাথে আরও ২টি উক্তি ইন্টারনেট বা বই থেকে সংগ্রহ করে সূত্র সহ যুক্ত করে জমা দিতে পারেন সেজন্য। অর্থাৎ ইংরেজি পাতায় ১টি উক্তি থাকলেও আপনি সাথে অন্য কোথাও থেকে ২টি উক্তি যুক্ত করে পাতাটিকে প্রতিযোগিতার জন্য উপযোগী করে তুলতে পারবেন। যদিও সেটা কিছু ক্ষেত্রে সম্ভব হয় আবার কিছু ক্ষেত্রে সম্ভব হয়না। Mehedi Abedin (আলাপ) ০৯:২১, ২০ এপ্রিল ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
ধন্যবাদ বিষয়টি পরিষ্কার করার জন্য। নিয়াজ ইসলাম (আলাপ) ১০:১১, ২০ এপ্রিল ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
@নিয়াজ ইসলাম খেয়াল করলে দেখবেন নিবন্ধ তালিকার অনুবাদ অংশে স্পষ্টভাবে বলা আছে, এটি একটি সহায়ক তালিকা মাত্র। ভূক্তি তৈরির জন্য ইংরেজি উইকিউক্তি থেকে ন্যূনতম ৩টি ভুক্তি এবং ১৫০ শব্দ সংবলিত পাতা বাংলায় অনুবাদ করতে পারেন। এছাড়া মূল পাতার নিয়মাবলি অংশেও স্পষ্টভাবে বলা আছে: প্রতিটি নতুন সৃষ্ট পাতায় কমপক্ষে ১৫০টি শব্দ থাকতে হবে ও কমপক্ষে ৩ বা ততোধিক উক্তি থাকতে হবে। তাই এই শর্ত অবশ্যই মানতে হবে।
তালিকা ম্যানুয়ালি তৈরি করা হয়নি। তাই এরকম পাতা ২-৪টা থাকতেই পারে। মেহেদি আবেদিন ভাই যেমনটা বলেছেন, ইন্টারনেট বা বই থেকে উক্তি সংগ্রহ করে ৩টা উক্তির শর্ত পূরণের সুযোগ তো আছেই। ≈  MS Sakib  📩 ·📝 ১২:১১, ২০ এপ্রিল ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

লিওনিদ হারউইচ

[সম্পাদনা]

অনুবাদ যান্ত্রিক হওয়ায় গৃহীত হয়নি।≈  MS Sakib  📩 ·📝 ০৯:৫৯, ১১ মে ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

অনুবাদ যথেষ্ট যান্ত্রিক। গ্রহণ করা সম্ভব হলো না। অপসারণ এড়াতে যান্ত্রিকতা ঠিক করুন। ১৫:২০, ১৩ মে ২০২৫ (ইউটিসি)Yahya (আলাপ)

উক্তি প্রতিযোগিতা ২০২৫: ফরম পূরণ করুন

[সম্পাদনা]

সুপ্রিয় নিয়াজ ইসলাম, শুভেচ্ছা নিন। উইকিউক্তি:উক্তি প্রতিযোগিতা ২০২৫-এ অংশ নেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনার জমা দেওয়া এক বা একাধিক নিবন্ধ পর্যালোচনা শেষে গৃহীত হয়েছে। বিস্তারিত ফলাফল এখানে দেখুন। আপনাকে ডিজিটাল সনদ পাঠাতে কিছু তথ্য প্রয়োজন। দয়া করে এই ফরমটি পূরণ করুন। ধন্যবাদ। ≈  MS Sakib  📩 ·📝 ১৬:৫৬, ১৮ মে ২০২৫ (ইউটিসি)উত্তর দিন