ভীমরাও রামজি আম্বেদকর
অবয়ব
(ভীমরাও আম্বেডকর থেকে পুনর্নির্দেশিত)

ভীমরাও রামজি আম্বেদকর (মারাঠি: डॉ. भीमराव रामजी आंबेडकर) (১৪ এপ্রিল ১৮৯১ – ৬ ডিসেম্বর ১৯৫৬), যিনি বাবাসাহেব আম্বেদকর নামেও পরিচিত, তিনি ছিলেন একজন ভারতীয় ব্যবহারশাস্ত্রজ্ঞ, রাজনৈতিক নেতা, বৌদ্ধ আন্দোলনকারী, দার্শনিক, চিন্তাবিদ, নৃতত্ত্ববিদ, ঐতিহাসিক, সুবক্তা, বিশিষ্ট লেখক, অর্থনীতিবিদ, পণ্ডিত, সম্পাদক, রাষ্ট্রবিপ্লবী ও বৌদ্ধ পুনর্জাগরণবাদী। তিনি বাবাসাহেব নামেও পরিচিত ছিলেন। তিনি ভারতের সংবিধানের খসড়া কার্যনির্বাহক সমিতির সভাপতিও ছিলেন। তিনি ভারতীয় জাতীয়তাবাদী এবং ভারতের দলিত আন্দোলনের অন্যতম পুরোধা। ইনি ভারতের সংবিধানের মুখ্য রচয়িতা । ২০১২ সালে হিস্ট্রি টি. ভি.১৮ আয়োজিত একটি বিশেষ অনুষ্ঠানে ভারতীয়দের ভোটের দ্বারা তিনি "শ্রেষ্ঠ ভারতীয়"ও নির্বাচিত হন।
উক্তি
[সম্পাদনা]- আমি হচ্ছি হিন্দু ভারতে সবচেয়ে অপছন্দের মানুষ। আমাকে একজন দেশদ্রোহী হিসেবে চিহ্নিত করা হয়। বলা হয় আমি নাকি দেশের সবচেয়ে বড় শত্রু।
- ১৯৩২ সালের ২১ মে আম্বেদকার অনেকটা হতাশ হয়ে এক বক্তৃতায় এটি বলেন।[১]
- মনের স্বাধীনতাই আসল স্বাধীনতা।
- জীবন দীর্ঘায়ু হওয়ার চেয়ে মহান হওয়া উচিত।
- একটি সুরক্ষিত সেনা একটি সুরক্ষিত সীমান্তের চেয়ে উত্তম।
- বুদ্ধির বিকাশ মানুষের অস্তিত্বের চূড়ান্ত লক্ষ্য হওয়া উচিত।
- আমি এমন একটি ধর্মে বিশ্বাস করি যা স্বাধীনতা, সমতা এবং ভ্রাতৃত্ববোধ শেখায়।
- শিক্ষা পুরুষের জন্য যেমন প্রয়োজনীয় তেমনি নারীর জন্যও প্রয়োজনীয়।
- আমি মহিলাদের অর্জিত অগ্রগতির পরিমাপ দিয়ে একটি সম্প্রদায়ের অগ্রগতি পরিমাপ করি।
- আমি শুরু থেকে শেষ পর্যন্ত একজন ভারতীয়।
- আপনার ভাগ্যের চেয়ে আপনার শক্তিতে বিশ্বাস করুন।
- আমার নাম জপ করার চেয়ে আমার দেখানো পথে চলা ভালো।
বহিঃসংযোগ
[সম্পাদনা]উইকিপিডিয়ায় ভীমরাও রামজি আম্বেদকর সম্পর্কিত একটি নিবন্ধ রয়েছে।
উইকিমিডিয়া কমন্সে ভীমরাও রামজি আম্বেদকর সংক্রান্ত মিডিয়া রয়েছে।